গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিট' খোলার ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের
গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিট' খোলার ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের
গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে এবার নতুন ভাবনা রাজ্য সরকারের। এবার পুণ্যার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের মধ্যেই 'ক্রিটিক্যাল কেয়ার ইউনিট' খোলার ভাবনা রাজ্য স্বাস্থ্য দফতরের। সূত্রের খবর অনুযায়ী, মেলার সময় গঙ্গাসাগরে এসে অনেক পুণ্যার্থীকেই অসুস্থ হয়ে পড়তে দেখা যায় প্রতি বছর। গত বছরই বিপুল জনস্রোতের চাপে মেলা আগত অনেক শরনার্থীরই স্ব্যস্থ্যহানি ঘটতে দেখা যায়।

তাই এবার আপদকালীন ব্যবস্থা নিতে এক অভিনব পরিকল্পনা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এছাড়াও ওই দ্বীপে 'এয়ার এম্বুলেন্স' রাখার কথাও ভাবা হচ্ছে, যাতে জরুরি অবস্থায় রোগীকে শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রুত নিয়ে যাওয়া যায়। সূত্রের খবর, কিছুদিন আগই রাজ্যের স্বাস্থ্য ভবনে পুণ্যার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে একটি দীর্ঘক্ষনের আলোচনা সভায় উঠে এসেছিল এই ধরণের প্রস্তাব। সেখান থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
অন্যদিকে, প্রতি বছরই বাবুঘাটে হাজার হাজার পুণ্যার্থী এসে জড়ো হয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। যদি কোনও পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ে, তাদের প্রাথমিক চিকিৎসার জন্য অস্থায়ী স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও থাকে বাবুঘাটে। সূত্রের খবর, এই বছর রাজ্যের সরকারি হাসপাতালে বর্হিবিভাগের ধাঁচেই গঠিত হবে ওই স্বাস্থ্য শিবির গুলি। এছাড়াও হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরেও অস্থায়ী মেলা উপলক্ষ্যে স্বাস্থ্য শিবির তৈরির চিন্তাভাবনা করছে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
স্বাস্থ্য দফতরের এক অধিকারককের কথায়, "এবারের স্বাস্থ্য শিবিরটি আরও বেশি শয্যা বিশিষ্ট করার চিন্তাভাবনা রয়েছে। যে সমস্ত পূর্নাথীরা অসুস্থ হয়ে পড়বে, তাদের প্রাথমিক চিকিৎসা করা হবে এখানেই। তারপর পরিস্থিতি অনুযায়ী তাকে শহরের অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।" এছাড়াও,বাবুঘাট থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য পুণ্যার্থীদের সুবিধার্থে আরও বেশি পরিমাণ যানবাহনের বন্দোবস্ত করা হতে পারে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর।












Click it and Unblock the Notifications