Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেশপে রেলের সম্পত্তি খতিয়ে দেখতে পরিদর্শনে হাইকোর্ট নির্ধারিত বিশেষ কমিটি

জেশপে রেলের সম্পত্তি নির্ধারণে পরিদর্শনে গেলেন সিআইডি আধিকারিকরা। এই প্রতিনিধি দলে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলাশাসক, বারাকপুর পুলিশ কমিশনার ও রেল কর্তারাও।

কলকাতা, ১৬ ডিসেম্বর : জেশপে রেলের সম্পত্তি নির্ধারণে পরিদর্শনে গেলেন সিআইডি আধিকারিকরা। এই প্রতিনিধি দলে রয়েছেন উত্তর ২৪ পরগনা জেলাশাসক, বারাকপুর পুলিশ কমিশনার ও রেল কর্তারাও। হাইকোর্টের নির্দেশে এই প্রতিনিধি দল খতিয়ে দেখে জেশপের সম্পত্তি। উল্লেখ্য আদালত একটি সিজার লিস্ট তৈরির কথাও জানিয়েছিল তদন্তকারীদের।

এদিন জেশপ কর্তা পবন রুইয়াকে নিয়েই এই তল্লাশি চালানো হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তদন্তকারীরা এদিন জেশপ কর্তাকে কারখানায় নিয়ে আসেননি। তবে জেলাশাসক থেকে শুরু করে পুলিশ ও রেলের আধিকারিকরা সম্পত্তি নির্ধারণ করেন। খতিয়ে দেখেন সম্পত্তির পরিমাণ। এই জেশপ কারখানায় রেলের কত সম্পত্তি রয়েছে তাও নির্ধারণের চেষ্টা করা হয়।

জেশপে রেলের সম্পত্তি খতিয়ে দেখতে পরিদর্শনে হাইকোর্ট নির্ধারিত বিশেষ কমিটি

গত ১ ডিসেম্বর সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়ামাল্য বাগচি নির্দেশ দেন, আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে জেশপের মধ্য রেলের সম্পত্তি নির্ধারণ করে তা রিপোর্ট আকারে হাইকোর্টে পেশ করতে হবে। এই মর্মে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। এডিজি সিআইডি, জেলাশাসক ও ডিরেক্টর অফ রেল (স্টোর্স)-কে নিয়ে গঠিত এই কমিটি কারখানা পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে। সেইমতোই এদিন পরিদর্শন করা হয়।

জেশপের মধ্যে রেলের সম্পত্তি নষ্ট হওয়ার বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি। তাই অনতিবিলম্বে রেলের সম্পত্তি নির্ধারণের নির্দেশ দেন তিনি। সিজার লিস্ট তৈরি করতে বলেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ মেনে তাঁরা রেলের সম্পত্তির সিজার লিস্ট তৈরি করছেন। বর্তমানে কী কী রয়েছে, তারও একটা তালিকা তৈরি করা হবে। রেলের বহু টাকার সম্পত্তি যে এই কারখানা থেকে নষ্ট হয়েছে বা হচ্ছে, তা স্পষ্ট হবে এই দুই তালিকা পেশ করার পরই।

এদিকে ধৃত জেশপ কর্তা পবন রুইয়াকেও এই মর্মে জেরা করছে সিআইডি। রাতে জেরার সময় অসুস্থতা অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে চেক-আপের জন্য। তাঁর হার্টের সমস্যা রয়েছে। এদিন সকালে তাঁর পরিবারের সদস্যরাও সিআইডি দফতরে আসেন। পবন রুইয়াকে সিআইডি তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+