পুলিশ, কর্পোরেশনকে লাগেনি, ব্রিগেডে ইতিহাস তৈরি হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর
লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সফল। পৃথিবীর মধ্যে এটি এক অন্যতম ঘটনা। ব্রিগেডের ময়দান থেকে এই কথাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানের শুরু থেকেই রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। নিজেও গীতা পাঠ করেছেন অনুষ্ঠানে।
শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা ঘিরে ধরেন। তিনি জানিয়ে দেন এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সফল। কোনও বাধা এই অনুষ্ঠানকে ব্যর্থ করতে পারেনি। সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন ব্রিগেডের ময়দানে। গীতা পাঠ করেছেন উচ্চকণ্ঠে। এক লক্ষ লোক হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গীতাপাঠ অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। ২০ টি করে ব্লক তৈরি করা হয়েছিল। প্রত্যেকটি ব্লকে পাঁচ হাজার করে মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও সামনের দিকে আরও ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যেকে গীতা পাঠ করেছেন সাধু-সন্তদের সঙ্গে।
এই অনুষ্ঠান ব্যর্থ করার চেষ্টা করেছিল রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় গাড়ি পাওয়া যায়নি। ট্রেন পেতেও সমস্যা হয়েছে। সব জায়গায় ট্রেন ভাড়া করা সম্ভব হয়নি। লঞ্চ বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু তারপরেও মানুষকে আটকে রাখা যায়নি। মানুষ ময়দানে উপস্থিত হয়েছেন দলে দলে। এমন কথা শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে।
ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে কোনও পুলিশের উপস্থিতি ছিল না। পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়নি। কলকাতা পুরসভার থেকেও কেউ উপস্থিত ছিল না। ট্রেন ভাড়া করতে হয়নি। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, হিন্দু জন জাগরণ হয়েছে। কোনও পুলিশ, প্রশাসনকে দরকার হয়নি। এটাই হিন্দুদের শক্তি। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
সনাতনী হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠান হল। নতুন যাত্রা শুরু হল এই অনুষ্ঠানের মাধ্যমে। এমনই দাবি করছেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারাও যথেষ্ট উৎফুল্ল এই অনুষ্ঠান ঘিরে। গীতাকে জাতীয় গ্রন্থ করার দাবি তোলা হয়েছে ব্রিগেড থেকে।
তৃণমূলের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, এক লক্ষ লোকের সমাগম হয়নি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেজন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের কর্মসূচি বাতিল করেছেন আগেভাগেই পরিস্থিতি বুঝে। শুভেন্দুকেও কটাক্ষ করেছেন তিনি। একাধিক অভিযোগ রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। সেইসব ঢেকে এখন তিনি গীতাপাঠের অনুষ্ঠানে থাকছেন।












Click it and Unblock the Notifications