"ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি", বিধানসভায় বিল আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়
" আমরা বিচার চাই, শাস্তি চাই, ওরা ডেডবডি চায়৷" তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এদিন আক্রমণাত্মক বক্তব্য রাখলেন। আরজি কর কাণ্ড থেকে, নবান্ন অভিযান, বিজেপির বনধ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরজি করের ঘটনা দুর্ভাগ্যজনক। দোষীদের দ্রুত ফাঁসি হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি চান। রাজ্যের হাতে এই বিষয়টি থাকলে এক মাসের মধ্যে বিচার হত। ফাঁসি দেওয়া হত ধর্ষণকারীর। এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

" ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি। আমাদের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে করে দেব। আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির দাবিতে বিল আনব। ধর্ষণ বিরোধী বিল পাস করে রাজ্যপালকে পাঠাব।" এমনই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সিবিআই তদন্ত চলছে। আরজি করের ঘটনায় ১৬ দিন হয়ে গেল। বিচার কোথায় হল? সেই প্রশ্ন সভামঞ্চ থেকে জোর গলায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। " সিবিআইয়ের হাতে দিয়ে কেসটাকে ওরা জলে ফেলে দিল।" এই কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির উপর আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বদনাম করার চক্রান্ত করছে বিজেপি। এমনই বক্তব্য মুখ্যমন্ত্রীর। নবান্ন অভিযান হয়েছে গতকাল। প্ররোচনা দেওয়া হয়েছে সেই অভিযানে। পুলিশ ঠান্ডা মাথায় কাজ করেছে। " মোদীবাবু আপনার লোকেদের দিয়ে বাংলায় আগুন লাগাচ্ছেন? " প্রশ্ন করলেন মমতা বন্দোপাধ্যায়।
" চেয়ার দখলের লড়াই? ক্ষমতা থাকলে ভোটের লড়াইয়ে চলুক। গুলি নয়, ডেডবডির রাজনীতি নয়৷" জোর গলায় বিজেপির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করলেন তিনি৷ " ডেডবডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেরাই মেরে দিতে পারে।" বিজেপির বিরুদ্ধে এমনই আক্রমণাত্মক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ












Click it and Unblock the Notifications