‘সবচেয়ে বেশি ভোটার সংখ্যা আচমকা হারে বেড়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়’: শুভেন্দু অধিকারী
ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। দলটি রাজ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করতে চেয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তবে আদালত বিজেপির পক্ষেই রায় দেয়, শর্তসাপেক্ষে হয় বিজেপির মিছিল। এমনকি শুধু মিছিল নয়, নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগও জমা দিয়ে আসেন বিজেপি নেতৃত্বরা।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মিছিল শুরু হয় বিকেল ৪টায় এবং শেষ করতে বলা হয় সন্ধে ৬টার মধ্যে। আর সেই মোতাবেকই সময় মেনে সমস্ত কর্মসূচী শেষ করে গেরুয়া শিবির। মিছিলে ১,০০০-এর বেশি লোক অংশ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত এবং নির্বাচন কমিশনের অফিসে মাত্র ১০ জন প্রতিনিধি স্মারকলিপি জমা দিতে পারবেন, এমনটাও বলেছিল আদালত। সেই সব মেনেই কর্মসূচী শেষ করেন শুভেন্দুরা।

তবে রাজ্য নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই বিস্ফোরক তথ্য তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। ভুয়ো ভোটারের জন্ম হচ্ছে কোথা থেকে? আর কীভাবে তারা রাজ্যে বিস্তার লাভ করছে, কার্যত তারই এক ব্যাখ্যা দেন তিনি।
তাঁর কথায়, "বাংলাদেশ বর্ডার লাগোয়া জেলা গুলোতে ভোটার সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে, রাসবিহারী, ভবানীপুরে ২.২০ শতাংশ হারে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানে আপনি যদি দেখেন নিউটাউন-রাজারহাটের দিকে, তাহলে আপনি দেখবেন ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৯.৯৬ শতাংশ হারে। আবার বারুইপুর পশ্চিমে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৬.৬৪ শতাংশ হারে"।
শুভেন্দুর কথায়, এরাজ্যে সবচেয়ে বেশি ভূতুড়ে ভোটার বা ভুয়ো ভোটারের সংখ্যা বেড়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। তাঁর কথায়, "৫৪০ কিলোমিটার মুখ্যমন্ত্রী দিচ্ছেন না বলে সম্প্রতি সংসদে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটাই হল আসল কারণ"।
এরপরই কার্যত, হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "এই সব কারণের জন্যে সেই সকল বিডিওরা যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তাঁর কথা শুনে চলছেন, তাঁদেরকে ইসিআই-এর নির্দেশে প্রশ্নের মুখে পড়তে হবে। তালিকা তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই ডাক পড়বে তাঁদের"। তবে শুভেন্দু কাদের দিকে ইঙ্গিত করলেন তা অবশ্য প্রকাশ্যে আসেনি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের









Click it and Unblock the Notifications