স্বরুপনগরের ছাত্রের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করে দিল হাইকোর্ট
প্রথম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামীমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট।
প্রথম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামীমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট। পুলিশের তদন্তে অসঙ্গতি লক্ষ্য করে মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ।

এদিন মামলাকারি আইনজীবী অঞ্জন ভট্টাচার্য জানান, ২০১৮ র ডিসেম্বরে স্বরূপনগর থানা এলাকায় প্রথম শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে পুলিশি তদন্তে খুশি না হয়ে ২০১৯ এর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ছাত্রের পরিবার। সে সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
দীর্ঘ মামলার শুনানিতে, একজন প্রথম শ্রেণীর ছাত্র কি করে 10 ফুট উঁচু ছাদের ফ্যানে দড়ি ঝুলিয়ে তাতে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে! তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এছাড়াও পুলিশের তদন্তে একাধিক অসঙ্গতি নিয়েও প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ।
ঘটনার ছবি ও পুলিশ রিপোর্টে বিস্তর গোলমালের আশঙ্কা করে বসিরহাটের স্বরূপনগরের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে স্পেশাল তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।












Click it and Unblock the Notifications