Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা! কীভাবে খুঁজবেন নিজের নাম? এই সহজ পদ্ধতি মেনে দেখুন নিজেই

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ই ডিসেম্বর। তার আগে পর্যন্তই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ করেছেন এবং নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডও করেছেন। এখন শুধুমাত্র অপেক্ষা খসড়া ভোটার তালিকার। কমিশন জানিয়েছে যে, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। আর সেই তালিকায় নিজের নাম আছে কি না তা জানার জন্য অনেকেই আগ্রহী রয়েছেন।

খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই অনলাইনে সহজেই নিজের নাম দেখা যাবে। কিন্তু অনলাইনে কীভাবে খুঁজে দেখবেন আপনার নাম? চলুন জেনে নেওয়া যাক।

খসড়া তালিকা প্রকাশ হলে অনলাইনে নিজের নাম দেখার জন্য আপনাকে যা যা করতে হবে সেগুলি হল:

১. প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ প্রবেশ করুন।

২. তারপর সেখানে নিজের নাম বা EPIC নম্বর লিখে সার্চ অপশনে ক্লিক করুন।

৩. ক্লিক করলেই আপনার নাম আছে কি না সেখানে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে।

এ ছাড়াও ceowestbengal.wb.gov.in, ইসিআই নেট অ্যাপ বা সংশ্লিষ্ট জেলার ডিইও-র ওয়েবসাইট থেকেও একই তথ্য জানতে পারা যাবে।

অফলাইনে নাম যাচাইয়ের উপায়:

অনলাইনে যদি নাম দেখতে অসুবিধা হয় তাহলেও চিন্তার কোনও কারণ নেই। আপনার বুথের বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। সেখান থেকেও নাম মিলিয়ে নিতে পারবেন।

পাশাপাশি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা (BLA) এবং বিভিন্ন দলের মনোনীত প্রতিনিধিদের কাছেও তালিকার কপি থাকবে। দলের প্রতিনিধিদের কাছে সফট কপি থাকবে এবং বিএলএদের কাছে হার্ড কপি থাকবে।

খসড়া তালিকা থেকে নাম বাদ গেলে কী করবেন?

যাদের নাম খসড়া তালিকায় নেই, তাদের জন্য নির্বাচন কমিশন আলাদা করে একটি তালিকা প্রকাশ করবে। কেউ যদি মনে করেন যে, ভুলবশত কারোর নাম বাদ গেছে, কোনও তথ্য ভুল আছে বা নতুন কোনও দাবি অথবা কোনও অভিযোগ থাকে তাহলে ১৫ই জানুয়ারি পর্যন্ত সেই জানানো যাবে। খসড়া নাম যুক্ত করার জন্য অনলাইনে ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ পূরণ করতে হবে।

হিয়ারিং ও চূড়ান্ত তালিকা:

খসড়া তালিকায় নাম প্রকাশের পরই শুরু হবে যাচাই-বাছাই অর্থাৎ হিয়ারিং। যাদের ২০০২ সালের তালিকার সঙ্গে নিজের বা পরিবারের নাম মেলেনি অথবা কমিশনের কাছে যাদের তথ্য নিয়ে কোনও সন্দেহ আছে, ইআরও-রা তাদের হিয়ারিংয়ে ডাকবেন। এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। সবশেষে আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+