দেশের প্রাথমিক শিক্ষা-স্বাস্থ্য নিয়ে কেন্দ্রকে তির! লোকসভায় ভাল ফলের আশায় অমর্ত্য
ভারতে প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এমনটাই অভিযোগ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতে প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্যকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এমনটাই অভিযোগ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যদিও
সামনের লোকসভা নির্বাচনে ভাল ফলের আশা করছেন তিনি।

অমর্ত্য সেন দাবি করেন, আয়ুষ্মান ভারত কিংবা রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার মতো পরিষেবা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে নেওয়া হয়নি।
টাকা তুলে দেওয়া হলেই তা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় উন্নতিতে সাহায্য করতে পারে না। সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে স্কিমগুলিকে চালু করা হয়েছে।
শুধুমাত্র ক্রেডিট নিতেই স্কিমগুলিকে চালু করা হয়েছে বলে মনে করেন অমর্ত্য সেন।
দেশের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয় না। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মান উন্নত না হওয়ায় অনেকেই প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চলে
যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
সবাই আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে উত্তেজিত। তবে তিনি আশা করেন ফল ভাল হবে। দেশ এগিয়ে যাবে। তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন বলেও জানিয়েছেন অমর্ত্য সেন। প্রতিবেশী চিনের সঙ্গে তুলনা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশকে আমাদের থেকে গণতন্ত্র শিখতে হবে। কিন্তু আমাদের জানতে হবে কীভাবে তারা অর্থনীতিতে অগ্রগতি করছে। অমর্ত্য সেন বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষায় ভর করে চিন অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications