প্রবল বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ! ছাড়াল ১০০ বছরের রেকর্ড

অতিবৃষ্টিতে বানভাসী পরিস্থিতি উত্তরবঙ্গে। ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ১০০ বছরের রেকর্ড।

অতিবৃষ্টিতে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই তা ছাড়িয়ে গিয়েছে ১০০ বছরের রেকর্ড। বৃহস্পতিবারেও সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস হিসেবে লাল সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দফতর। বৃষ্টি ও বজ্রাঘাতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

ছাড়াল ১০০ বছরের রেকর্ড

ছাড়াল ১০০ বছরের রেকর্ড

এখনও পর্যন্ত বৃষ্টি গত একশো বছরের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ৪০৫.৪ মিলিমিটার। ২০১৭ সালে ১২ অগাস্ট বৃষ্টি হয়েছিল ৩৯০.৪ মিলিমিটার। আর ১৯৯৩ সালে ভয়াবহ বন্যার সময়েও বৃষ্টির পরিমাণ ছিল ৩৭৬ মিলিমিটার।

বানভাসি আলিপুরদুয়ার

বানভাসি আলিপুরদুয়ার

ইতিমধ্যেই বানভাসি পরিস্থিতি আলিপুরদুয়ারে। ভুটানে প্রবল বৃষ্টির কারণে আলিপুরদুয়ারের প্রত্যেকটি নদীতে জলসীমা চূড়ান্ত সংকটসীমা পেরিয়ে গিয়েছে আগেই। তিস্তা ও বুড়ি তোর্সা ভয়ঙ্কর রূপ নিয়েছে। জেলার ছটি ব্লকে বন্যা। একাধিক নদীর বাঁধ ভাঙায় মাদারিহাট ও হলংবস্তি ভেসেছে। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস

এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবারেও উত্তরবঙ্গে পাঁচ জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি( ২০ সেমির বেশি) হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। শুক্রবারের জন্য উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন ৫ জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(ফাইল ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+