বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

ভোরের দিকে একটু শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই গরম অনুভব হবে। আপাতত এই পরিস্থিতিই চলতে থাকবে। নভেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া ঢুকলে তবেই তাপমাত্রা আরও নামবে এবং শীত অনুভব হবে। আপাতত দিনের তাপমাত্রা নামতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সহকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪. ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

দক্ষিণ ভারতে জুড়ে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু

দক্ষিণ ভারতে জুড়ে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু

এখন দক্ষিণ ভারত জুড়েই উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহে, দক্ষিণ কর্নাটক এবং রায়ালসীমার বাকি অংশে তা পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় উত্তর ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা

পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা

৩১ অক্টোবর রাতে পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে। যার জেরে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর এবং হিমাচল প্রদেশে ১ নভেম্বর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( পাশে ব্র্যাকেটে স্বাভাবিকের থেকে নিচে)

আসানসোল ১৮
বহরমপুর ২১ (-১)
বাঁকুড়া ১৮.৮ (-২)
বর্ধমান ১৮
কোচবিহার ১৭.৩
দার্জিলিং ১০.৫
দিঘা ১৯ (-৩)
কলকাতা ২০.৪ (-২)
দমদম ২০.৬ (-১)
কৃষ্ণনগর ২০.২ (-১)
মালদহ ২০.১ (-১)
মেদিনীপুর ১৯.৫ (-২)
শিলিগুড়ি ১৯
শ্রীনিকেতন ১৮.২ (-২)
সুন্দরবন ১৭ (-৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (৩০.৭)
বহরমপুর (৩১.৬)
বাঁকুড়া (৩০.৭)
বর্ধমান (২৮.৮)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (১৯.৮)
দিঘা (৩১.৩)
কলকাতা (৩০.৬)
দমদম (৩০.৮)
কৃষ্ণনগর (৩১)
মালদহ (৩২.৫)
মেদিনীপুর (৩১)
শিলিগুড়ি (৩৩.৯)
শ্রীনিকেতন (২৯.৯)
সুন্দরবন (৩০.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+