শহিদ দিবসে কোন মঞ্চে পিএসি চেয়ারম্যান মুকুল রায়, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট শুভেন্দুর
বেশ কয়েকবছর পরে পরে ২১ জুলাই (21st July) শহিদ দিবসে (shahid diwas) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশে দেখা গেল মুকুল রায়কে (mukul roy)। সেই ছবিই ফেসবুক ও টুইটারে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর প্
বেশ কয়েকবছর পরে পরে ২১ জুলাই (21st July) শহিদ দিবসে (shahid diwas) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশে দেখা গেল মুকুল রায়কে (mukul roy)। সেই ছবিই ফেসবুক ও টুইটারে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর প্রশ্ন, পিএসি চেয়ারম্যানকে (pac chairman) কোন মঞ্চে দেখা যাচ্ছে?

কালীঘাটের ভার্চুয়াল মঞ্চে মুকুল
২০২০-তে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল মঞ্চে ২১ জুলাই পালন করেছিলেন। এবারও তাই। তবে এবারে পরিস্থিতি অনেকটাই আলাদা। এবার তিনি বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন। অন্যদিকে পাশে ফিরে পেয়েছেন দীর্ধদিনের সহযোদ্ধা মুকুল রায়কে। যা হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের পরেই।

পিএসসির চেয়ারম্যান, বিধায়ক পদ-দুই থেকে মুকুলের অপসারণ চায় বিজেপি
কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়। দীর্ঘদিন রাজনীতি করলেও, পশ্চিমবঙ্গের বিধানসভায় মুকুল রায়ের প্রবেশ বিজেপির হাত ধরেই। কিন্তু তিনি বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই তৃণমূলে যোগ দেন। পরবর্তী সময়ে বিধানসভায় অধ্যক্ষ তাঁকে পিএসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। যে সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিরোধী দলনেতা মুকুল রায়কে বিধায়ক পদ খারিজের পাশাপাশি পিএসির চেয়ারম্যানের পদ থেকে সরাতে তৎপর হয়ে উঠছেন। ১৬ জুলাই বিধায়র পদ খারিজ নিয়ে প্রথমবার শুনানিও হয়ে গিয়েছে। তবে দুই ক্ষেত্রেই যে তিনি মামলা করতে পারেন তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন।

বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদ থেকে বিজেপি বিধায়কদের ইস্তফা
পিএসির চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়কে সরানোর দাবি তুলে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদ থেকে বিজেপি বিধায়করা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল পিএসি চেয়ারম্যানের পদ নিয়ে রাজনীতি করছে তৃণমূল। পাশাপাশি মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করে বিধানসভার অধ্যক্ষ বিধানসভা পরিচালনার ৩০২ ধারা ভঙ্গ করেছেন। বিজেপির দেওয়া ছটি নামের বাইরে সপ্তম নাম হিসেবে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়ের ছবি পোস্ট
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি তোলা শুভেন্দু অধিকারী অবশ্য ২০১৬ সালে সিপিএম-এর টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দেওয়া গাজোলের দীপালি বিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন ২৩ বার শুনানিতেও কোন ফল হয়নি। তাই তিনি আঁটঘাট বেধেও এবারে নেমেছেন মুকুল রায়ের বিরুদ্ধে। মুকুল রায়ের তৃণমূলের যোগ দেওয়ার ভিডিও বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দিয়েছিলেন। এবার তিনি ২১ জুলাই শহিদ দিবসে মমতার পাশে বসা মুকুল রায়ের ছবি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। মুকুল রায় যে শারীরিক ভাবেই বিজেপির সঙ্গে নেই, তা বোঝাতে তিনি ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা মুকুল রায়ের ছবি তুলে ধরেছেন। সঙ্গে তিনি এদিন বিজেপির অনুষ্ঠানের ছবিও দিয়েছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের









Click it and Unblock the Notifications