৫ হাজার টাকা করে দিতে হত মানিককে, রীতিমতো তোলাবাজির অভিযোগ তাপসের
চাকরি বিক্রি করে ২১ কোটি টাকা তুলেছিলেন মানিক, রীতিমত তোলাবাজির অভিযোগ তাপসের
চাকরি চুরি কাণ্ডে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। ইডির ডাকে সাড়া দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন তিনি। ইডির দফতরে ঢোকার আগেই মানিক ভট্টাচার্যকে নিয়ে মুখ খোলেন তাপস মণ্ডল। সাংবাদিকদের কাছে বিস্ফোরক দাবি করেছেন তিনি। টাটা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক। ২১ কোটি টাকা তুলেছিলেন মানিক ভট্টাচার্য চাকরি দেওয়ার জন্য।

মানিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
প্রাইমারি টেট দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে রীতিমত তোলাবাজির অভিযোগ করেছেন তাঁরই ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি অভিযোগ করেছেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চাকরি বিক্রি করে ২১ কোটি টাকা তুলেছিলেন মানিক ভট্টাচার্য। টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক। একের পর এক বোমা ফাটিয়েছেন তিনি।

৫ হাজার টাকা করে নিতেন মানিক
তাপস মণ্ডল অভিযোগ করেছেন তাঁর ডিএলএড কলেজে ছাত্র ভর্তির জন্য ৫০০০ টাকা করে দিতে হত মানিক ভট্টাচার্যকে। ছাত্র প্রতি ৫০০০ টাকা করে নিতেন মানিক ভট্টাচার্য। অফলাইনে ভর্তির জন্য এই টাকা নেওয়া হত। বুধবার েই সব নথি চেয়ে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। তাপস মণ্ডলকে সেই সব নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। ইডির দফতরে হাজিরা দেওয়ার সময় তাপস মণ্ডল বলেছেন, উনি লোক পাঠাতেন মহিষ বাথানের অফিসে। টাকা এবং ফাইল নিয়ে যেত সেই কর্মী। অফ লাইনে ভর্তির জন্য মানিক ভট্টাচার্যকে এক প্রকার ৫০০০ টাকা করে তোলা দিতেন তাপস মণ্ডল।

তাপসের বিপুল সম্পত্তির হদিশ
মানিক ভট্টাচার্য ঘনষ্ঠ তাপস মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তাপস মণ্ডলের ৪টি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৬টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ছিল। আর এই কলেজকে ঘিরেই গড়ে উঠেছিল তাঁদের চাকরি বিক্রির চক্র। অযোগ্য প্রার্থীদের বেছে বেছে চাকরি দেওয়ার টোপ দেওয়া হত। সেই চাকরি বিক্রির টাকা তাপসের সঙ্গে ভাগ করে নিতেন মানিক এবং তাপস। মানিক ভট্টাচার্যে অ্যাকাউন্টে টাকা যেত তাপসের স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্ট থেকে।

ইডির নজরে ২৬টি অ্যাকাউন্ট
মানিক ভট্টাচার্যকে জেরা করতে গিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে ইডির। ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সব অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকার লেনদেন দেখা গিয়েছে। তাতে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলের অ্যাকাউন্টো রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন মৃত ব্যক্তির সঙ্গে অ্যাকাউন্ট রয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রীর। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications