পাঁচ লক্ষ কর্ম সংস্থানের কথা আসলে ভাঁওতা, মমতার বাজেটের আর্থিক সংস্থান নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
রাজ্য বাজেটে ৫ লক্ষ কর্ম সংস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে রীতিমতো প্রশ্ন ছুঁড়ে দিলেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী। মাইনে দেওয়ার জন্য টাকার পরিমাণ কোথায় নির্ধারিত হয়েছে? সেই প্রশ্ন করেছেন শুভেন্দু।
শুধু কর্ম সংস্থান নয় ১০০ দিনের কাজ পঞ্চাশ দিনের কাজের ক্ষেত্র নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। সেই ক্ষেত্রেও কোনও টাকার পরিমাণ বাজেটে রাখা হয়নি। সেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মৌখিক বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাজেটে লিখিত আকারে টাকার পরিমাণের অঙ্ক প্রকাশ করেননি।

ভোটে চমক ও জেতার জন্যই এই বাজেট করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ৫০ দিনের কাজের কথা বলা হচ্ছে। এসব আসলে ভাঁওতা। এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাঁচ লক্ষ চাকরির ভাষণ, ৫০ দিনের কাজের প্রতিশ্রুতি পুরোটাই ধাপ্পাবাজি, বাজেটে কোনও উল্লেখই নেই। এমন ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু।
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই মিথ্যাশ্রী পুরস্কার চালু করে প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে। এমন খোঁচাও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় সাংবাদিক বৈঠক করার বিষয়েও সরকার নির্দেশ জারি করেছেন। মঙ্গলবার সেই কারণে তিনি ফেসবুকে সাংবাদিক সম্মেলন করেন।
এইসব প্রতিশ্রুতি না দিলে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা দশের নীচে নেমে যাবে তৃণমূলের। সেই কথা আন্দাজ করেই এমন বাজেট তৈরি করা হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। দাবি শুভেন্দুর।
এই প্রতিশ্রুতির কতটা পূরণ হবে? তাই নিয়েও মনে প্রশ্ন রয়েছে। কারণ, এপ্রিল মে মাসের পরে এই বাজেট অনেক ক্ষেত্রে বাস্তবায়িত হবে। ততদিনে ভোট শেষ হয়ে যাবে। মানুষের ভোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন। দাবি করলেন শুভেন্দু অধিকারী।
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পায়। এছাড়াও নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দেখলে তিনি ভীত হন। এমন কটাক্ষ করেছেন শুভেন্দু।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications