সিঙ্গুরে শিল্প হাবের ঘোষণা, টাটাকে বাংলায় ফেরানোর আশ্বাস বিজেপি সভাপতি শমীকের

সিঙ্গুরে শিল্প হাব তৈরির বড় ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি একইসঙ্গে দাবি করেছেন, বাংলায় টাটার মতো বড় শিল্পগোষ্ঠীও ফিরে আসবে। বণিকসভার এক অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে আগামী ১০০ দিনের মধ্যে বড় পরিবর্তন আসবে।

কলকাতায় বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাচক্রে শমীক ভট্টাচার্য জানান, সিঙ্গুরকে একটি শিল্পকেন্দ্রে রূপান্তরিত করার সুনির্দিষ্ট সরকারি পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, টাটা গোষ্ঠীর মতো শিল্পসংস্থাগুলির বাংলায় শিল্প স্থাপনে যে বাধা এসেছিল, তার অবসান হচ্ছে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, "আমরা টাটাকে ফিরিয়ে আনবই।"

বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ইতিমধ্যেই বহু দেশের প্রথম সারির উদ্যোগপতিরা বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, শিল্পে জুলুমবাজি, সিন্ডিকেটরাজ এবং তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বঙ্গ পদ্ম সেনাপতি হিসেবে শমীক ভট্টাচার্য বাংলার নতুন শাসকদলের তরফে 'শিল্প বন্ধু' বার্তা দেন।

এই প্রসঙ্গে তিনি উদ্যোগপতিদের 'সতর্ক' থাকতেও অনুরোধ করেন। শমীক বলেন, যাঁরা রাতারাতি তৃণমূল থেকে বিজেপি হতে চান, তাদের জন্য দলের দরজা বন্ধ।

শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি সরকার নয়, রাজ্যের সরকার হবে পশ্চিমবঙ্গ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+