আমি কৃতজ্ঞ, অন্য দলের হওয়া সত্বেও নজির গড়েছেন অভিষেক! মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকুল-পুত্র
গত কয়েকদিন ধরে করোনাতে আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। বর্তমান পরিস্থিতি বেশ সঙ্কটজনক। যা যথেষ্ট চিন্তার কারণ মুকুল-শুভ্রাংশু রায়ের কাছে। এই অবস্থায় বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যো
গত কয়েকদিন ধরে করোনাতে আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। বর্তমান পরিস্থিতি বেশ সঙ্কটজনক। যা যথেষ্ট চিন্তার কারণ মুকুল-শুভ্রাংশু রায়ের কাছে। এই অবস্থায় বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই বিজেপির আত্মসমালোচনা প্রয়োজন বলে বেসুরো গেয়েছিলেন মুকুল-পুত্র।
আর এরপরেও হাসপাতালে গিয়ে শুভ্রাংশুর সঙ্গে অভিষেকের সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলের পথে মুকুল-পুত্র? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

রাজনীতিতে একটা অন্য মানচিত্রে নিয়ে চলে যাবে
যদিও অভিষেকের সাক্ষাৎ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভ্রাংশু বলেছেন, ''অভিষেকের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক আজকের নয়। দীর্ঘদিনের সম্পর্ক। এবং অভিষেককে আমার মা যেমন স্নেহের চোখে দেখেন, অভিষেকও আমার মাকে যথেষ্ট সম্মান দেন। যখনই দেখা হয়েছে, আমার মায়ের খোঁজ নিয়েছেন। আগেও মা যখন অসুস্থ ছিলেন, তখন খোঁজ নিতেন, কাকিমা কেমন আছেন? কালকেও তার ব্যতিক্রম হয়নি। যখনই শুনেছে মায়ের অবস্থা আশঙ্কাজনক, চলে এসেছেন। সৌজন্য বলব না এটাকে। নিজের কাকিমা মনে করে দেখতে চলে এসেছেন।'' শুভ্রাংশু আরও বলেন, ''এই সৌজন্য দেশের রাজনীতিতে একটা অন্য মানচিত্রে নিয়ে চলে যাবে। এ রকম দেখা যায় না। তবে উনি যেটা করেছেন, সেটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে করেছেন। এই নিদর্শন যদি আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আসে, তাহলে সত্যিই ভাল হবে।'

খোঁজ নিয়েছেণ মমতাও
সশরীরে হাসপাতালে এসে মমতার খোঁজ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাজারো ব্যস্ততাতেও মুকুল-পত্নীর খোঁজ নিতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''শুধু অভিষেক নয়, অনেকের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীও বাবার খোঁজ নিয়েছেন এবং আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন এবং মায়ের খোঁজ নিয়েছেন। তাঁর কাছেও আমি কৃতজ্ঞ। এই অতিমারি পরিস্থিতিতে এত কাজের মধ্যেও এই ভাবে একজন মানুষের খোঁজ নেওয়ার নিদর্শন পাওয়া যায় না।''

জল্পনা ওড়ালেন অভিষেক
এদিকে জল্পনা উড়িয়ে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মুকুল রায়ের স্ত্রী তাঁর মাতৃসম। অনেকদিন ধরেই চেনেন। ছোটবেলা থেকে দেখেছেন। তাই তিনি সংকট জনক রয়েছেন শুনেই দেখতে গিয়েছিলেন। এর মধ্যে কোনও জল্পনা নেই। একেবারেই অন্য বিষয় এটি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন তিনি।

বেসুরো মুকুল রায়
এদিকে মুকুল রায়ের মুখে আজ উল্টো সুর শোনা গিয়েছে।গতকাল রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তাঁকে দেখতে যান। দিলীপ প্রসঙ্গে মুকুল রায় বলেছেন,তিনি কাউকে জানিয়ে দেখতে যাননি। তাঁর সম্পর্কে কোনও তথ্য আমার কাছে ছিল না। তিনি কাকে দেখতে গিয়েছিলেন জানি না। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে বিজেপির হারের পর মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষদের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মুকুলের এই মন্তব্য নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে।

বেসুরো মুকুল পুত্র
কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে বেসুরো বার্তা দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বীজপুর থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু জিততে পারেননি তিনি। ফেসবুক পোস্টে কয়েকদিন আগেই তিনি লিখেছিলেন নির্বাচিত সরকারের সমালোচনা না করে আগে আত্মসমালোচনা করা উচিত। তার পরেই দিলীপ ঘোষ মন্তব্য করেন দু একজন গেলে কোনও কিছু এসে যায় না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications