মানসিক অবসাদে ডায়মন্ড হারবার ভোট প্রসঙ্গে ওই কথা বলেছেন শুভেন্দু? কী বললেন কুণাল?
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ উজাড় করে ভোট দিয়েছে। বিপুল ভোটে, রেকর্ড ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে জিতেছেন। এই কথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের ভোটের ফলাফল নিয়ে আজ তীব্র কটাক্ষ করেছেন। নাম না করে শুভেন্দুকে পাল্টা খোঁচা দিলেন কুণাল।
ডায়মন্ড হারবারের লোকসভা ভোট নিয়ে কেউ মামলা করলে পাশে থাকবেন শুভেন্দু অধিকারী। সঠিক ভাবে ওই কেন্দ্রে ভোট হয়নি। ইভিএম মেশিনে অন্যান্য প্রার্থীদের বোতাম টেপ মেরে আটকানো ছিল। কেবল তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ ছিল। এই মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

এই কথার পালটা দিয়েছেন কুণাল ঘোষ। একটি ভিডিও বার্তা দিলেন তিনি। তবে শুভেন্দু অধিকারীর নাম তিনি উচ্চারণ করেননি৷ মানসিক অবসাদে এমন কথা। এই কথাও দাবি করেছেন কুণাল। তিনি জানাচ্ছেন, ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ভোটে বিপুল ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। মানুষের ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা সহ্য করতে না পেরে এই ধরনের কুৎসা করছেন বিরোধী দলনেতা বা বিজেপির কেউ কেউ।
ছেলেমানুষির অভিযোগ। এত মানুষ ভোট দিয়েছেন। এই সব শুনলে হাসবেন। এই সব করে বিজেপির আরও ক্ষতি হচ্ছে। এই দাবি করলেন কুণাল। তিনি আরও বলেন, যিনি প্রার্থী বিজেপির, সে পর্যন্ত এই অভিযোগ করল না। আজ এই সব নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের গল্প করছে? "
বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকেই কোণঠাসা করা হয়েছে। সেই খোঁচাও দিয়েছেন কুণাল।কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির নেতৃত্ব লড়াই করলেন না? কেন ডায়মন্ড হারবারে মহম্মদ সেলিম লড়াই করলেন না? সেই প্রশ্নও তুলেছেন।
বিজেপি বামেদের ভোট পেয়ে রাজ্যের লোকসভা আসন জিতেছে। বামেদের ভোট রামে যাচ্ছে। ২০২১ সাল থেকে বিজেপির নেতৃত্বের এজন্য কোনও অবদান নেই৷ বামেদের ধন্যবাদ দেওয়া উচিত বিজেপির পক্ষ থেকে। এই খোঁচাও দিলেন কুণাল ঘোষ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications