৭ তারিখ বিজেপিতে মেগা যোগদান, গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন তৃণমূলের দুই হেভিওয়েট

দলবদলের খেলা শুরু হয়ে গিয়েছে। গতকাল কংগ্রেসেত্যাগী নেতা কৌস্তভ বাগচী যোগ দিয়েছেন বিজেপিতে। গতকাই শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন ৭ তারিখ ধমাকা হবে। কী সেই ধমাকা এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দিতে চলেছেন অধিকারী পরিবারের আরেক সদস্য। তিনি দিব্যেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারী আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এবার ভাই দিব্যেন্দুর পালা। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদে থাকলেও দিব্যেন্দু দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু কখনও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট কোনও কথা বলেননি। এবার শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দেবেন।

 Dibyendu Adhikari

এবার যে অধিকারী পরিবারের কাউকেই শাসক দল তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেকারণে শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁর আরেক ভাইও বিজেপিতে যোগ দিতে। আগেই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার পালা দিব্যেন্দুর অধিকারী। লোকসভা অধিবেশনের শেষ দিনে বিজেপি সাংসদদের সঙ্গে বেশ খোস মেজাজে দেখা গিয়েছিল দিব্যেন্দু অধিকারীকে। তখন থেকেই জল্পনা শুরু হয়ে গিেয়ছিল। বিজেপিতে যোগদানের ইঙ্গিত দিেয়ছেন। যদিএ দিব্যেন্দু নিজে এই নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি। ধোঁয়াশায় রেখে দিয়েছে। রাজনৈতিক মহল দুয়ে দুয়ে চার করছে। একদিকে শুভেন্দুর ৭ তারিখের ধামাকা আরেকদিকে দিব্যেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য দুয়ে মিলিয়ে দলবদলের জল্পনা পারদ চড়েছে।

এদিকে আবার উত্তর কলকাতার এক তৃণমূল সাংসদের নাম শোনা যাচ্ছে। তিনি নাকি টিকিট পাবেন না আঁচ করেই গেরুয়া শিবিরের পথে আগে থেকে পা বাড়িয়েছেন। তবে কে সেই সাংসদ তার নাম নিয়ে ধোঁয়াশা রয়েছে। শাসক দলে এখন নবীন-প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একাধিক প্রবীণ নেতাকে এবার লোকসভা ভোটের টিকিট না দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। সেই তালিকায় নাকি সুদীপ-সৌগতরা রায়েছে। যদিও কোনও তথ্যই শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। পুরোটাই জল্পনার ভিত্তিতে চলছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় টুইটে জল্পনা বাড়িয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে রাজনৈতিক পরিচয় মুছে ফেলে নিজের সাংবাদিক পরিচয় কেবল রেখেছে। সেই সঙ্গে উত্তর কলকাতার এক তৃণমূল নেতাকে নাম না করে নিশানা করেছেন তিনি। তাতে জল্পনার পারদ আরও চড়েছে। এবার কোন ইউকেট পড়তে চলেছে এবারে লোকসভা ভোটের আগে সে িনয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+