Suvendu Adhikari: মমতা-মন্তব্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ নির্বাচন কমিশনের! জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভুতুড়ে ভোটার ধরতে জেলায় জেলায় কোর কমিটিও গঠন করেছেন মমতা। আর মমতা বিস্ফোরক অভিযোগের পর এবার নির্বাচন কমিশনকে (Election commission of India) চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশে মমতা বলেন, নির্বাচন কমিশনে বিজেপির লোকই ভরা। নির্বাচন কমিশনের আশীর্বাদে ভোটার তালিকায় কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। মমতার এই মন্তব্যে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি শুভেন্দুর। আর এনিয়েই এবার মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে (CEC Gyanesh Kumar) চিঠি বিরোধী দলনেতার।

SUVENDU

নেতাজি ইন্ডোরে তৃণমূলের সব স্তরের কর্মিসভায় বৃহস্পতিবার মমতার একারই ছবি ছিল। কোনও দাদার বা কোনও নেতার রাজনীতিতে বিশ্বাসী নয়, দল একটাই, প্রতীকই শেষ কথা, সেটা বুঝিয়ে দিলেন মমতা। আর তার প্রেক্ষিতেও তৃণমূলকে ফের প্রাইভেট কোম্পানি বলে খোঁচা শুভেন্দুর। তিনি বলেন, "স্টেজে যাত্রার আগে অনেক রং মাখতে হয়, মুখস্থ করতে হয়। সুযোগসন্ধানী, দুর্নীতিগ্রস্ত, তোষণকারীর দল।" তৃণমূলকে ফের মুসলিম লীগ ২-এ পার্টি বলে খোঁচা শুভেন্দুর।

মমতাকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, "জোরে জোরে খেলা হবে বলেছেন, সরাসরি হুঙ্কার। নির্বাচন কমিশন সাংবিধানিক বডি। নির্বাচন হয়। আর আপনি বলছেন অমিত শাহের দফতরের সচিবকে মুখ্য নির্বাচন কমিশনার করে দিয়েছে। আপনি চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আসলে আপনি ভয় পেয়েছেন।" নির্বাচন কমিশনে মমতার বিরুদ্ধে চিঠিও লিখবেন বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দু।

মহারাষ্ট্র ও হরিয়ানার ফলাফলের পর মমতা ভয় পেয়েছেন বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, "চেয়ার চলে যাবে তাই ভয় পেয়েছেন মমতা। বাংলার কৃষক, মহিলা, বেকার সকলেই ক্ষুব্ধ আপনার উপরে। সিঙ্গুর তাড়ানোর মঞ্চে আমি আসিনি। কারণ সিঙ্গুরকে তাড়ানো মহাপাপ। ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন। দিল্লিতে যেতে পারবেন না আর। এখানে মনোজ ভার্মা, রাজীব কুমারকে নিয়ে বসতে পারেন। স্যান্ডউইচ ও ক্যাডবেরির দায়িত্ব পানিহাটির নির্মল ঘোষকে দেবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+