দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন তৃণমূল বিধায়কও! 'প্রমাণ' নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
এমনকি মুর্মুকে সমর্থন না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী-বিরধী তকমাও পেতে হয়েছে। শেষ পর্যন্ত সেই অবস্থানেই তারা অনড় ছিল। রাজনৈতিক দলগুলির যা অবস্থান ছিল,তাতে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে দ্রৌপদী মুর্মুই হবেন পরবর্তী রা
প্রথম থেকেই তৃণমূল জানিয়ে দিয়েছিল এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে না তারা। এমনকি মুর্মুকে সমর্থন না করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী-বিরধী তকমাও পেতে হয়েছে। শেষ পর্যন্ত সেই অবস্থানেই তারা অনড় ছিল। রাজনৈতিক দলগুলির যা অবস্থান ছিল,তাতে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে দ্রৌপদী মুর্মুই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

কিন্তু ভোটের ফল প্রকাশ্যে আসারপরই বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। পরিসংখ্যান দিয়ে তিনি দেখালেন, তৃণমূলের কোনও এক বিধায়ক ভোট দিয়েছেন এনডিএ সমর্থিত দ্রৌপদী মুর্মুকে।
বৃহস্পতিবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। জয়ী হয়েছেন দ্রৌপদী মুর্মুকে। একদিকে যখন দেশের সব নেতা-মন্ত্রীরা অভিনন্দন জানাচ্ছেন দ্রৌপদী মুর্মুকে অন্যদিকে তখন ফলাফলের কাগজ প্রকাশ করে শুভেন্দু আধিকারী দাবি করেছেন, কোনও এক তৃণমূল বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন।
তিনি একটি নথি প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে কোন রাজ্যের কতজন বিধায়ক কোন পক্ষে ভোট দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোট ৭১। হিসেব বলছে বিজেপির ৭০ জন বিধায়ক রয়েছেন বিধানসভায়। শুভেন্দুর দাবি, কথামতো তাঁরা প্রত্যেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন। প্রশ্ন হল ওই ৭১ নম্বরটি কে?
Breaking News:
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 21, 2022
Out of the 34 @AITCofficial MPs (Lok Sabha & Rajya Sabha combined) who cast their votes at the WB Assembly, atleast 4 cross voted in favour of Smt. Draupadi Murmu ji.
2 got counted in her favour & other 2 were regarded invalid.
Saffron greetings to those 4 TMC MPs.
হিসেব বলছে, ৭০ জন বিজেপি বিধায়ক ছাড়া রয়েছেন আইএসএফের এক বিধায়ক নওশাদ সিদ্দিকি। এ ছাড়া আর কোনও বিজেপি বিধায়ক নেই। আর নওশাদ ভোট দেননি। তাহলে হিসেব মতো ৭১ নম্বর বিধায়ক তৃণমূলেরই। কিন্তু কে এ ভাবে ক্রস ভোট করল, তা স্পষ্ট নয়। শুভেন্দু আরও মনে করিয়ে দিয়েছেন চার তৃণমূল বিধায়ক দাবি করেছিলেন তাঁদের ভোট বাতিল হয়েছে, তাই সেগুলো হিসেবের বাইরে। আর বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন ২১৬ জন।
দ্রৌপদী মুর্মু জয়ী হওয়ার পর তাঁর বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সোশ্যাল মিডিয়াতে আগেই দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, গোটা দেশ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি দেশের সংবিধানকে রক্ষা করবেন।
চারদিকে এত মতভেদ সেদিকে আপনিই গণতন্ত্রকে রক্ষা করবেন বলে টুইটে আশা প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভোটের আগে মমতা একবার দাবি করেছিলেন, মহিলা প্রার্থীর কথা জানলে ভেবে দেখতেন তিনি। তবে তাঁর দলের কেউ সত্যিই মুর্মুকে ভোট দিয়ে বসে আছেন, এটা আগে বোঝা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications