'ম্যান মেড বন্যা' তরজা চরমে, ডিভিসির পাশে দাঁড়িয়ে মমতাকে তোপ শুভেন্দুর, পাল্টা চিঠি দিচ্ছেন মোদীকে
'ম্যান মেড বন্যা' তরজা চরমে, ডিভিসির পাশে দাঁড়িয়ে মমতাকে তোপ শুভেন্দুর, পাল্টা চিঠি দিচ্ছেন মোদীকে
ডিভিসি নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য ডিভিসি দায়ী বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেেছন এটা ম্যান মেড বন্যা। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকেও চিঠি লিখেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী এই অভিযোগ একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন প্রাক্তন সেচমন্ত্রী। তাঁর দাবি রাজ্যের বন্যা পরিস্থিতির সঙ্গে ডিভিসির কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা চিঠি লিখবেন বসে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বন্যা পরিস্থিতি রাজ্যে
গত ২ দিনের প্রবল বর্ষণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কংসাবতী, শিলাই, দ্বারকেশ্বর নদীর জল উপচে পড়ে প্লাবিত হয়েছে হাওড়া, হুগলির একাধিক এলাকা। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের একাধিক জায়গায় জল উপচে পড়ছে। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। হুগলির খানাকুল সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে। উদ্ধারে বায়ুসেনাকে পর্যন্ত নামতে হয়েছিল। ঘাটালের পরিস্থিতিও অত্যন্ত সংকট জনক। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। ঘাটালের রাস্তায় নৌকা চলছে।মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। কঠিন পরিস্থিতিতৈরি হয়েছে জেলা গুলিেত।

বন্যা পরিদর্শনে মমতা
গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কপ্টারে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় কপ্টার উড়তে পারেনি। শেষে সড়ক পথেই হাওড়ার আমতায় পৌঁছন মমতা। সেখানে হাঁটু জলে নেমে ছাতা মাথায় দিয়ে বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সকলে যাতে পর্যাপ্ত ত্রাণ পান সেটি দেখারও নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন রাজ্যকে না জানিয়েই জল ছাড়তে শুরু করে ডিভিসি। কেন্দ্রের উচিত ডিভিসির খাল সংস্কার করা। ডিভিসির কারণেই এই ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা।

মোদীর সঙ্গে ফোনে কথা
বন্যা পরিদর্শনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বন্যা পরিস্থিতির বিস্তারিত তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে। প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্যের এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মমতা। এই নিয়ে মোদীকেও অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ হঠাৎ ডিভিসি না জানিয়ে জল ছড়ার বারবার ঘটালে সমস্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ডিভিসিকেউ দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই নিয়ে ডিভিসিকে চিঠি দিয়েছিলেন মমতা। জল ছাড়ার আগে রাজ্যকে যাতে জানানো হয় সেকাথা বলেছিলেন মমতা।

মমতাকে তোপ শুভেন্দুর
রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাক্তন সেচমন্ত্রীর দাবি েয জেলা গুলিতে বন্যা হয়েছে তার সঙ্গে ডিভিসির কোনও সম্পর্ক নেই। অকারণে ডিভিসিকে দায়ী করা হচ্ছে। মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রীর এই বক্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী জানিেয়ছেন এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন। শুভেন্দু দাবি এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার। নিজের দোষ ঢাকতে কেন্দ্রের উপর দায় চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে নতুন করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাবি দেবের
ঘাটালের বন্যা পরিস্থিতির জন্য ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার জন্য হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংসদ অভিনেতা দেব। গতকাল ঘাটালের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন দেব। একাধিক জায়গায় ঘুরে দেখেন তিনি। দেব অভিযোগ করেছেন অকারণে ঘাটাল মাস্টার প্ল্যান দেরী করা হচ্ছে। কাজ করা হচ্ছে না। কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে দেব বলেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেশে প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে না। দেবের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের আগেই টুইটারে ট্রেন্ড শুরু হয়েছিল হ্যাশট্যাগ আবকিবার দিদিকা সরকার। এই নিয়োসোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন











Click it and Unblock the Notifications