সরকারি বিদ্যালয়ে শূন্যপদ প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার! শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

রাজ্যে শিক্ষকের (teacher) শূন্যপদ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর দেওয়া শিক্ষক নিয়োগ

রাজ্যে শিক্ষকের (teacher) শূন্যপদ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর দেওয়া শিক্ষক নিয়োগ (recruitment) খুব দ্রুত শুরু করা হবে, মন্তব্যের তীব্র কটাক্ষও করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি (corruption) হয়েছে, তাতে সরকারের রেহাই পাওয়ার চেষ্টা করলেও উপায় নেই।

বিধানসভায় শিক্ষামন্ত্রীর বিবৃতির উল্লেখ

বিধানসভায় শিক্ষামন্ত্রীর বিবৃতির উল্লেখ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষকদের শূন্যপদ নিয়ে রাজ্য বিধানসভায় শিক্ষামন্ত্রীর বিবৃতির কথা উল্লেখ করেছেন। যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ২০২২-এর শুরু পর্যন্ত রাজ্যে প্রাধমিত, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রধান শিক্ষক এবং অশিক্ষকের যথাক্রমে ১৯০০৮৫, ১৩৯২৯৫, ২৩৭১১, ৫৮২৪ এবং ২৯২০৫ টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৩,৫৮,৯২০।

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ

এব্যাপারে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ে ঘোষণার তীব্র কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে, এই আশ্বাস মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন এবং বর্তমান শিক্ষামন্ত্রীরা অনেকবার দিয়েছেন। এই কথার প্রতিফলন কেন কাজে দেখা যায় না, তা নিয়ে প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী।

চাকরিপ্রার্থীদের ওপরে পুলিশি হামলার অভিযোগ

চাকরিপ্রার্থীদের ওপরে পুলিশি হামলার অভিযোগ

শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, একদিকে যখন রাজ্যের বিভিন্ন অংশে সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত, ঠিক তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। টেট উত্তীর্ণদের বিক্ষোভের কথাও উল্লেখ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলেও, চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি করে, তাঁদের টানাটানি করে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছে।

এত শূন্যপদ, তবুও নিয়োগ নয় কেন?

এত শূন্য পদ থাকলেও, নিয়োগ করা হচ্ছে না কেন, সেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর প্রশ্ন কেন বারে বারে স্কুল সার্ভিস কমিশনের নিয়ো প্রক্রিয়ায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ উঠছে। যা নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে এসএসসি। এমন কী দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছে হাইকোর্ট। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন যএাগ্যপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাতে গিয়ে অবৈধ ভাবে টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিষয়টি এমন জায়গায় গিয়েছে যে, সরকার বিষয়টি থেকে রেহাই পেতে চাইলেও, উপায় নেই। শিক্ষক নিয়োগ করতে গিয়ে তৃণমূলের নেতারা টাকা খেয়েছেন বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর। অন্যদিকে সরকারে হাতে টাকা না থাকায় বেতন আটকে যাওয়ার ভয় সরকার পাচ্ছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+