মমতা বন্দ্যোপাধ্যায় কলঙ্কিত করেছেন মোদীর উদ্বোধনী অনুষ্ঠান! টুইটে বিস্ফোরক শুভেন্দু

কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলঙ্কিত করেছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলঙ্কিত করেছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্যও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে! মমতার বক্তব্যে বিতর্ক

ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে! মমতার বক্তব্যে বিতর্ক

দীর্ঘদিন পর সরকারি অনুষ্ঠানে মুখোমুখি হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন, এই ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়ে গিয়েছে। কোভিড সেফ হাউস হিসেবে তা উদ্বোধন করেন তিনি। তা নিয়েই শুরু হয় তরজা।

মোদী-মমতার সৌজন্যের মধ্যে তৈরি হল বিতর্ক

মোদী-মমতার সৌজন্যের মধ্যে তৈরি হল বিতর্ক

চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের কাজের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন মেডিকেলে সিট বাড়ানো নিয়ে। তবু এই সৌজন্যের মধ্যে বিতর্ক তৈরি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একটা বক্তব্যই বিতর্ক তৈরি করল যে, এই হাসপাতাল ক্যাম্পাস আগেই উদ্বোধন হয়ে গিয়েছে।

গৌরবময় অনুষ্ঠানের পবিত্রতা কলঙ্কিত, তোপ শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার ক্লিপ টুইট করে এবং লেখেন, কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ টাকা দিয়েছে ক্যান্সার হাসপাতালের জন্য। সেই বিষয়টিকে তুচ্ছ করে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি গৌরবময় অনুষ্ঠানের পবিত্রতাকে কলঙ্কিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে

শুভেন্দু দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে

তিনি আরও লিখেছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাতে উদ্বোধন হলেও এই হাসপাতালের উদ্বোধন আগেই হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলছেন, বাংলাতে বিজেপি সরকার না থাকলেও কেন্দ্র কোনও বৈমাতৃসুলভ আচরণ করবে না। তখন শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, ক্যান্সার হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের যে গৌরব তা কলঙ্কিত করেছেন।

সুকান্ত মজুমদারও খোঁচা দেন মুখ্যমন্ত্রীকে

সুকান্ত মজুমদারও খোঁচা দেন মুখ্যমন্ত্রীকে

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কোভিডেসর সেফ হোম আর ক্যান্সার হাসপাতালের তফাৎ ভুলে গিয়েছেন। তাই ওই কথা বলতে পেরেছেন। একটা ক্যাম্পাসকে কোভিডের জন্য সেফ হোম করার জন্য উদ্বোধন করা আর ক্যান্সার হাসপাতালের জন্য উদ্বোধন করা দুটো এক জিনিস নয়।

অমিত মালব্যের সমালোচনায় মুখ্যমন্ত্রী

বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় অজ্ঞানের মতো বক্তব্য পেশ করেছেন। তিনি অপ্রয়োজনীয় সংঘাতের পথ নিয়েছেন। তাঁর অবশ্যই বোঝা উঠিত যে, কোভিডের সুবিধা দিতে একটি বিল্ডিং উদ্বোধন করা আর একটি হাসপাতালে ক্যান্সার পরিষেবার উদ্বোধন করা এক জিনিস নয়।

বৈঠকের জন্য একেবারেই অপ্রস্তুত মমতা

এছাড়া তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য একেবারেই অপ্রস্তুত হয়ে এসেছেন। তিনি করোনায় মৃত্যুকে কমোর্বিডিটি হিসাবে উল্লেখ করেন এবং মনে করেন যে তিনি একটি বুদ্ধিমান বিষয় উত্থাপন করছেন। একইভাবে, বাংলার কাছে মানুষকে টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্যাকসিন রয়েছে। কিন্তু টিকাপ্রদানে ব্যর্থ হয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অসৌজন্য করেননি

মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অসৌজন্য করেননি

তৃণমূলের তরফে বিজেপি নেতাদের অভিযোগ উড়িয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অসৌজন্য করেননি। তিনি সত্যিটাকে তুলে ধরেছেন। সত্যিই তো রাজারহাটের ওই ক্যাম্পাস আগে উদ্বোধন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুধু তা উল্লেখ করেছিলেন মাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+