Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: নবান্ন, কালীঘাট ও লালবাজার অভিযান একই দিনে! বড় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari: দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগানকে সামনে রেখে এবার বড় কর্মসূচির হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

আজ বনধ সফল করার আহ্বান জানিয়ে নন্দীগ্রামে বিরাট মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই তিনি জানান, এবার একই দিনে হবে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী বলেন, বনধ সর্বাত্মক। চারদিক শুনশান। এটা বিজেপির বনধ নয়, সাধারণ মানুষের বনধ। এই সরকারের সময় হয়ে এসেছে। এরপরই তিনি বলেন, এবার একদিনে তিন জায়গায় অভিযান হবে। দিনক্ষণ সব জানতে পারবেন।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচি নিয়ে শুভেন্দু বলেন, ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও পথে নেমেছিলেন। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে শুভেন্দু বলেন, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও স্টিকার মেরেছেন। ৭০ বছরের প্রবীণা আজকের সমাবেশে কী করতে যাবেন? উনি কি ছাত্রী?

শুভেন্দুর কথায়, মুখ্যমন্ত্রীর জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি ভুয়ো। ওঁর ভাইপো তথা 'বাছুর'-এর এমবিএ ডিগ্রি ভুয়ো। তাঁরা আবার ছাত্র সমাবেশে কী বার্তা দেবেন?

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের হয়ে যাঁরা নবান্ন চলো কর্মসূচি নিয়েছিলেন সেই সায়ন লাহিড়িকে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করেছে। শুভেন্দু জানান, সায়নের পাশে আমরা আছি। সায়নের পরিবার আদালতে গিয়েছে। চার ছাত্রকে গতকাল মুক্তি দিয়েছে। তবে অ্যারেস্ট মেমো বা ওয়ারেন্ট দেখাতে হবে, কেন গ্রেফতার করা হয়েছিল।

শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে তাঁকে টেনে বের করা সুপ্রতিম সরকারকে এখন কলকাতার নগরপাল করতে চাইছেন। সে কারণে বিনীত গোয়েল যে কোনওভাবে মমতাকে তুষ্ট রাখতে চাইছেন।

এদিন ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। শুভেন্দু এক্স হ্যান্ডলে সে কথা জানিয়ে লেখেন, প্রিয়াঙ্গুর গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ও টিএমসি চাইছে বিজেপিকে রাস্তা থেকে সরাতে। কিন্তু বনধ সফল হয়েছে। মানুষ অন্তর থেকে বনধ সমর্থন করেছেন। পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীদের বিষাক্ত ককটেল দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+