'মমতা সরকার-রাজীব কুমারের গালে বড় থাপ্পড়', নির্দেশ আসতেই বড় মন্তব্য শুভেন্দুর! রাতেই আরও BSF 'নবাবে'র জেলায়
Waqf law Protest-Calcutta High Court Order: বিচার ব্যবস্থাকে ধন্যবাদ। মানুষকে বাঁচানোর জন্য বিচার ব্যবস্থার কাছে আমি কৃতজ্ঞ। এই রায় মমতা সরকারের গালে বড় থাপ্পড়। এমনকী রাজী কুমারের গালেও থাপ্পর বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ রণক্ষেত্রের আকার নিয়েছে মুর্শিদাবাদে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।
জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত (Waqf law Protest-Calcutta High Court Order) মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। সম্ভত আজ শনিবার রাতেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন হবে উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে। এই রায় সামনে আসতেই আদালত এবং বিচার ব্যবস্থাকে (Calcutta High Court Order) ধন্যবাদ জানান বিরোধী দলনেতা।

একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকেও আক্রমণ শানান। বলেন, এই রায় বাংলার মানুষের জন্য, বিশেষ করে হিন্দুদের জন্য বড় জয়। এজন্য আমি কৃতজ্ঞ। শুধু তই নয়, নন্দীগ্রামের বিধায়কের কথায়, মমতা সরকারের গালে এই রায় থাপ্পড, এমনকী রাজীব কুমারের গালে থাপ্পড়। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়্যাল অ্যালসেশিয়ান বলে তোপ শুভেন্দু অধিকারীর।
Waqf law Protest: আসছে আরও ৭ কোম্পানি বিএসএফ
মুর্শিদাবাদকে ঠান্ডা করতে আসছে আরও ৭ কোম্পানি বিএসএফ আসছে মুর্শিদাবাদে। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে এই বাহিনীকে মোতায়েন করা হবে। শুক্রবারই ঘটনার পর ২ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হবে। জানা যাচ্ছে, আরও ফোর্স সেখানে আসছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সীমান্ত রক্ষী বাহিনীর কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়। আর এরপরেই বিপুল এই বাহিনী মোতায়েন বলে খবর।
Waqf law Protest: পৌঁছে গিয়েছেন ডিজি
ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যা খবর, রাতেই উত্তেজনাপূর্ণ এলাকাগুলিতে পরিদর্শনে যেতে পারেন তিনি। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠকের কথা আছে রাজীব কুমারের। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট\ অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। বাহিনী কীভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা আধিকারিকদের সঙ্গে হতে পারে বলে খবর।
অধীর-রাজ্যপাল আলোচনা
জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। আর এরপরেই শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস নেতা। গোটা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা হয় বলে খবর।












Click it and Unblock the Notifications