মমতার মুখোমুখি হতে নারাজ শুভেন্দু বৈঠকে অনুপস্থিত, টুইট করে নিজেই জানালেন কারণ
শুভেন্দু অধিকারী এদিন টুইট করে জানিয়ে দেন, তিনি বৈঠকে যোগ দেবেন না। কী কারণ তিনি দর্শালেন অনুপস্থিতির।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় নির্ধারিত বৈঠকে অনুপস্থিত থাকলেন তিনি। এদিনই নিয়োগ সংক্রান্ত এক বৈঠটে মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের। কিন্তু তিনি বৈঠকের নির্ধারিত সময়ে আগে টুইট করে জনিয়ে দেন তিনি উপস্থিত থাকছেন না বৈঠকে।

ভেস্তে গেল বৈঠক
প্রথমবার উভয়ের বৈঠক নিয়ে পারদ চড়েছিল রাজ্য রাজনীতিতে। এবার অবশ্য বৈঠকের প্রেক্ষাপট ছিল ভিন্ন। এদিন এই বৈঠক নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল। কিন্তু শুভেন্দু সেই জল্পনার আগুনে জল ঢেলে দিলেন। ফলে এদিন মুখোমুখি হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু এলেন না
বুধবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করার জন্য। সেই বৈঠকে থাকার কথা ছিল রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েরও। বুধবার সাড়ে ১২টায় বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার মুখোমুখি বৈঠক ভেস্তে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু এলেন না।

অনুপস্থিতির কারণ দর্শালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী এদিন টুইট করে জানিয়ে দেন, তিনি বৈঠকে যোগ দেবেন না। কারণ রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের নিয়ম মানা হয়নি। আগে থেকেই প্রার্থী ঠিক করে এই বৈঠক ডাকা হয়েছে দেখানোর জন্য। তাই এই বৈঠক গুরুত্বহীন। আগেও একই কারণ দর্শিয়ে তিনি বৈঠক এড়িয়ে গিয়েছিলেন।

রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ জলে
এদিন বিধায়ক এই বৈঠক ডাকা হয়েছিল রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করার জন্য। সমস্ত প্রোটোকল মেনেই বৈঠক চূড়ান্ত হয়েছিল। এই তথ্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকতে হয় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ও পরিষদীয় মন্ত্রীকে। সেইমতো তিনজনেরই উপস্থিতিতে এই বৈঠক হওয়ার কথা থাকলেও বাজেট অধিবেশনের শুরুর আগে তা ভেস্তে গেল।

১১ জনের মধ্যে ১ জনকে বাছতে বৈঠক
উল্লেখ্য, গত ৬ মাসেরও বেশি সময় ধরে পদটি খালি পড়ে রয়েছে। এ বছর এই পদে আবেদন করেন ১৫ জন। তার মধ্যে চার জনকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ রয়েছে ১১ জন। এই ১১ জনের মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা ও প্রাক্তন পুলিশকর্তারা।

মুখোমুখি বৈঠকও হল না মমতা-শুভেন্দুর
এক বছরেরও বেশি সময়ে ধরে মুখ্য তথ্য কমিশনার বাছাই নিয়ে টালবাহানা চলছে। মুখ্যমন্ত্রী গত বছর নবান্নে বৈঠক ডেকেছিলেন। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২০২২ সালের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু। ফলে আশার সঞ্চার হয়েছিল এবার হয়তো বিরোধী দলনেতা আসবেন। কিন্তু তিনি এবারও অনুপস্থিত থাকলেন। মুখোমুখি বৈঠকও হল না মমতা-শুভেন্দুর, সমস্যার নিরসনও হল না।












Click it and Unblock the Notifications