বিজেপি নেতা হিসেবে প্রচলিত প্রথা ভাঙলেন শুভেন্দু অধিকারী, ভবানীপুরের নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে
বিজেপিতে (bjp) যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) মুখে স্বাভাবিকভাবেই ছিল জয় শ্রীরাম স্লোগান (Jai shri Ram)। পূর্ব মেদিনীপুরে বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি স্লোগান দিতে হরেকৃষ্ণ হরে হরে বিজেপ
বিজেপিতে (bjp) যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) মুখে স্বাভাবিকভাবেই ছিল জয় শ্রীরাম স্লোগান (Jai shri Ram)। পূর্ব মেদিনীপুরে বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি স্লোগান দিতে হরেকৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে। কিন্তু বিধানসভা ভোট হয়ে যাওয়ার পর থেকে জয় শ্রীরাম স্লোগান শুধু শুভেন্দু অধিকারী কেন, অন্য কোনও বিজেপির নেতার মুখে বিশেষভাবে শোনা যায়নি। তবে ভবানীপুরের উপনির্বাচনের আগে টুইটে শুভেন্দু অধিকারীর নতুন বার্তায় জল্পনা তুঙ্গে উঠেছে।

ভোটে সেভাবে নেই 'জয় শ্রীরাম' স্লোগান
৩০ সেপ্টেম্বর রাজ্যে ভবানীপুর আসনে উপনির্বাচন আর জঙ্গীপুর এবং সামশেরগঞ্জ আসনে নির্বাচন রয়েছে। প্রচার চলছে পুরো দমে। তবে কোথাও সেইভাবে 'জয় শ্রীরাম' স্লোগান শোনা যাচ্ছে না, ঠিক যেভাবে শোনা যেত বিধানসভা নির্বাচনের প্রচারে।

টুইটে 'জয় মা কালী'
রাজ্য থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানিয়েছিলেন, রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থী দেবে না। প্রসঙ্গত সোমবার তৃণমূল প্রার্থী হিসেবে সুস্মিতা দেব মনোনয়ন পেশ করেন বিধানসভায়। শুভেন্দু অধিকারী প্রার্থী না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। তবে তিনি অবিধায়ক মুখ্যমন্ত্রীকে অবিধায়ক রাখতেই ফোকাস দিতে চান। শেষে তিনি লিখেছেন 'জয় মা কালী'।

জড়িয়ে বাঙালি সেন্টিমেন্ট
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি ২০০ আসন পাওয়ার দাবি করেছিলেন। কিন্তু তা আটকে গিয়েছে ৭৭-এ। পরবর্তী সময়ে দলবদলে তা কমতে কমতে ৭০-এর কাছে। ভোটের হারের কারণ নিয়ে অনেক চর্চা হয়েছে বিজেপির অন্দরমহলে। তাতে বিজেপি কেন বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল না, তা প্রশ্নও উঠেছে। চর্চা হিসেবে নাকি উঠে এসেছিল জয় শ্রীরাম স্লোগানও। অনেকেই নাকি বলেছেন, মানুষ ঘনঘন জয় শ্রীরাম স্লোগানকে মেনে নিতে পারেনি। তবে জয় শ্রীরামের অনেক আগে থেকেই বাংলায় জয় মা কালী স্লোগান চালু রয়েছে। তবে একে স্লোগান বলা ভুল হবে। রামের থেকে বাংলার ঘরে ঘরে কালী মূর্তির পুজোর চল বেশি রয়েছে। পুজোর পরে জয় মাকালী বলে থাকেন অনেকেই। সেই জায়গা থেকে বাঙালির সেন্টিমেন্টে জড়িয়ে থাকা জয় মাকালী স্লোগানই কি বিজেপি বেছে নিতে চাইছে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

মানুষের পছন্দকেই বেছে নিয়েছেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীর 'জয় মাকালী' বলা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী একেবারে নিচু থেকে উঠে আসা নেতা। ফলে তিনি জানেন মানুষের পছন্দটা। তারই প্রয়োগ তিনি শুরু করলেন বলেই মনে করছেন তাঁরা। হিন্দি বলয়ের বিজেপি নয়, বাংলায় বিজেপিকে শক্তিশালী করতেই তাঁর এই পদক্ষেপ। তবে বিজেপির অন্য নেতারা এব্যাপারে কোন পথ অনুসরণ করেন এখুন সেটাই দেখার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের









Click it and Unblock the Notifications