গ্রেফতার করা যাবে না, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ! স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। শুধু বিরোধী দলনেতা নয়, আদালতের নির্দেশে স্বস্তিতে চঞ্চল নন্দীও। আজ বুধবার মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। শুধু বিরোধী দলনেতা নয়, আদালতের নির্দেশে স্বস্তিতে চঞ্চল নন্দীও। আজ বুধবার মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও সঙ্গী চঞ্চল নন্দীকে অন্তর্বর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ দিয়েছিল বিচারপতি রাজশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। সেই মামলাতে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
ফলে এখনই শুভেন্দুর বিরুদ্ধে কোনও আইনি কার্যকলাপ করতে পারবে না রাজ্য।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল যে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, কোনও আইনি পদক্ষেপ নেওয়া হলেও তাঁকে জানাতে হবে। স্বস্তি দিয়ে বিরোধী দলনেতাকে এমনটাই রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট।
আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চে রাজ্যের দাবি ছিল, এই রক্ষাকবচ খারিজ করুক ডিভিশন বেঞ্চ। পাশাপাশি মামলা স্থানান্তরের আবেদন খারিজ করুক ডিভিশন বেঞ্চ।
আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট অনুযায়ী এই আবেদন গ্রহণযোগ্য নয়। তাই রাজ্যের এই আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতির সুব্রত তালুকদার এবং বিচারপতি ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালতের মন্তব্য, যেহেতু মামলাটি গ্রহণযোগ্য নয়, তাই রাজ্যের আবেদনের বিষয়গুলিও এই বেঞ্চের বিচারের আওতায় পড়ে না।
আইনজীবী মহলের মতে, এই রক্ষাকবচ বাতিল করতে গেলে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে। এমনটাই হাইকোর্ট সূত্রে খবর।
উল্লেখ্য, কলকাতা সহ একাধিক থাকাতে বেশ কয়েকটি এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই সমস্ত মামলাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। স্পষ্ট জানিয়ে ছিলেন, এই মামলাগুলি সবকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর উপর করা হয়েছে।
Recommended Video
ফলে এগুলি খারিজ করা হক কিংবা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দেয়। তবে মামলার তদন্তে শুভেন্দুকে সবরকম সাহায্য করতে হবে বলে জানায় আদালত। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কার্যত ডিভিশন বেঞ্চেও শুভেন্দু ইস্যুতে রাজ্য ধাক্কা খেল বলেই মত রাজনৈতিকমহলের।












Click it and Unblock the Notifications