বাড়ছে শঙ্কা, বাবা তৃণমূলের পদ থেকে অপসারিত হতেই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু!

পুলিশি নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তিনি। আগামী ১৫ জানুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা হচ্ছে।

নিরাপত্তার অভাব

নিরাপত্তার অভাব

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এর পর থেকে তিনি নিজের জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন। সভা সমাবেশে অংশগ্রহণ করলেও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি, মামলার আবেদনপত্রে একথাই জানানো হয়েছে৷

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা

শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে আক্রমণের চেষ্টা হচ্ছে। যদিও গত ৪ জানুয়ারি জুট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এদিকে কেন্দ্র জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে, তবে আইন-শৃঙ্খলা একান্তভাবেই রাজ্যের বিষয়।

নিরাপত্তারক্ষীদের সামঞ্জস্যের অভাব

নিরাপত্তারক্ষীদের সামঞ্জস্যের অভাব

শুভেন্দুর মতে রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সামঞ্জস্যের অভাব দেখা দিচ্ছে। আবেদনপত্রে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা জনসভায় নিরাপত্তা দিতে পারে না। এটা রাজ্যের দায়িত্ব। অন্যদিকে, তাঁর কনভয় আটকানো প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

শুভেন্দুর অফিস ভাঙচুর করা হয়

শুভেন্দুর অফিস ভাঙচুর করা হয়

বেশ কয়েকবার রাস্তায় তাঁর কনভয়ে আক্রমণ করা হয়েছে। গত ৯ তারিখে তাঁর নন্দীগ্রামের অফিস ভাঙচুর করা হয়েছে৷ যদিও লোকাল পুলিশ তেমন কিছুই করেনি। এই পরিস্থিতিতে আদালতের কাছে পুলিশি নিরাপত্তার আর্জি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+