বাড়ির সামনে কেন শাসক দলের জমায়েত, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
বাড়ির সামনে কেন শাসক দলের জমায়েত, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
বাড়ির সামনে গোলাপ হাতে, গ্রিটিংস কার্ড নিয়ে গতকাল জমায়েত করেছিল তৃণমূল কংগ্রেস সমর্থকরা। সেই জমায়েতকে সহজভাবে নিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সটান হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শান্তিকুঞ্জের সামনে শাসকদলের কর্মীসমর্থকদের জমায়েতের নেপথ্যে রয়েছে কোনও অভিসন্ধি। ঘটনার সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।

হাইকোর্টে শুভেন্দু
বাড়ির সামনে শাসক দলের কর্মী সমর্থকদের জমায়েত। নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজ্যের বিরোধী দলনেতা। তড়িঘড়ি তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোেগ করেছেন গতকাল তাঁকে হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক অভিসন্ধিতেই শান্তিকুঞ্জের সামনে শাসক দলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

কী বলল হাইকোর্ট
শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় শাসক দলকে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামীকাল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে শুভেন্দু অধিকারীর কনভয় ফলো করার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছিল। এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে। তারপরেই শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছিলেন তিনি।

কী বললেন কুনাল
কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর মামলা নিয়ে এক প্রকার নিরুত্তাপই ছিলেন টিএমসিপি নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন মানসিক বিকার হয়েছে শুভেন্দু অধিকারীর। তিনি সবেতেই চক্রান্ত দেখছেন। শুভেন্দু অধিকারীর এই মামলা করে কোনও কিছু লাভ হবে না বলে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ। তিনি বলেছেন শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করেই গতকাল তাঁর বাড়ির সামনে হাজির হয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের আগে কুনাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে মেদিনীপুরের।

নন্দীগ্রাম সংকট
পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূল কংগ্রেসের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম। শহিদ স্মরণ নিয়ে এক প্রকার তৃণমূল-বিজেপির মধ্যে দড়ি টানাটানি হয়েছে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। কুনাল ঘোষের সামনেই তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। তৃণমূল কংগ্রেসের মুখ পাত্র দেবাংশু দাবি করেছেন শুভেন্দু অধিকারীর জায়গা পূরণ করা হয়নি বলেই এই অসন্তেোষ মাথা চারা দিয়েছে।












Click it and Unblock the Notifications