গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার কোটি টাকা তৃণমূলের, বিস্ফোরক শুভেন্দু অধিকারী
গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার কোটি টাকা তৃণমূলের, বিস্ফোরক শুভেন্দু অধিকারী
গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিিন তীব্র িনশানা করে বলেছেন যে টাকা উদ্ধার হয়েছে সবটা তৃণমূলের। উন্নয়ন সব খাটের তলায় বলে কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু দাবি, 'যেখানেই টাকা লুকিয়ে রাখুক, কেন্দ্রীয় এজেন্সি খুব শক্তিশালী। খুঁজে বের করবেই'।প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাতে গার্ডেন রিচে ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি চালিয়ে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে তাতে সরগরম রাজ্য রাজনীতি।

বিস্ফোরক শুভেন্দু
গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকা সব তৃণমূলের। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি তীব্র নিশানা করে বলেেছন, 'যেখানেই টাকা লুকিয়ে রাখুক, কেন্দ্রীয় এজেন্সি খুব শক্তিশালী। খুঁজে বের করবেই'। গতকাল রাতে শহরের ৬ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গার্ডেনরিচের ব্যবসায়ী অামির খানের বাড়ি থেেক ১৭ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। টাকা গোনার যন্ত্র িনয়ে এসে সেই টাকা গুনে নিয়ে যায় পুলিশ।

মোবাইল গেমিং অ্যাপে মাধ্যম প্রতারণা
ইডি সূত্রে খবর মোবাইল গেমিং অ্যাপর মাধ্যমে প্রতারণা চক্র চালিয়ে এই বিপুল টাকা রোজগার করেছিলে সেই ব্যবসায়ী। ২০২১ সালে ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় প্রতারণা অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে আমির খানের বাড়িতে ইডি হানা। তারপরেই এই বিপুল টাকা উদ্ধার। ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৯, ৪৬৮, ৪৬৯, ৪৭১ ও ৩৪ ধারায় আমির খানের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট-এর এজলাসে অভিযোগ দায়ের করে ফেডেরাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইডি সূত্রে খবর আমির খান ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপলিকেশন লঞ্চ করে।

কীভাবে চলত প্রতারণা
তদন্তকারী আধিকারীকরা জানিয়েছেন, করোনা লকডাউনের সম্পূর্ণ সুযোগ নিয়েছিল এই আমির খান। ওই অ্যাপের মাধ্যমে খেলায় অংশগ্রহণকারী গ্রাহকেরা কমিশন পেতেন। ওয়ালেট-এ যে টাকা জমা হত, তা কোনও ঝামেলা ছাড়াই যখন ইচ্ছে তুলে নেওয়া যেত। ধীরে ধীরে গ্রাহকদের আস্থা অর্জন করে ব্যবসা চালাতে শুরু করেন তিিন। ধীরে ধীরে লাভ হচ্ছে দেখে অনেকেই মোটা টাকা বিিনয়োগ করতে চায়। তার পরেই প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে। হঠাৎ করেই অ্যাপের ওয়ালেট থেকে টাকা তোলায় সমস্যা দেখা দিতে শুরু করে। রাতারাতি সার্ভার থেকে সব ডেটা মুছে দেওয়া হত। ততক্ষনে সব টাকা হাত ছাড়া হয়ে গিয়েছে গ্রাহকদের।

এবার কি নজরে ফিরহাদ
সিবিআইয়ের পরের টার্গেট হতে চলেছেন ফিরহাদ খান। এই িনয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। গার্ডনরিচ ফিরহাদ হাকিমের এলাকা। সেখানে ব্যবসায়ীর বাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। ফিরহাদ হাকিমকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন, 'যে এলাকা থেকে টাকার পাহাড়ের সন্ধান মিলেছে সেই এলাকার সম্বন্ধেই তো ওনাকে বলতে শোনা গিয়েছিল মিনি পাকিস্তান। এই টাকা তৃণমূলেরই'।












Click it and Unblock the Notifications