স্বাধীনতা দিবসের আগে ফের জালে জঙ্গি, খাগড়াগড়কাণ্ডের সঙ্গে রয়েছে যোগ
স্বাধীনতা দিবসের দু'দিন আগে এসটিএফ-এর জালে ফের জঙ্গি। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে এই জঙ্গিকে ধরা হয়েছে। আব্দুল মাজিদ নামে ওই জঙ্গিকে আপাতত লাগাতার জেরা করা হচ্ছে।
স্বাধীনতা দিবসের দু'দিন আগে এসটিএফ-এর জালে ফের জঙ্গি। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে এই জঙ্গিকে ধরা হয়েছে। আব্দুল মাজিদ নামে ওই জঙ্গিকে আপাতত লাগাতার জেরা করা হচ্ছে। খাগড়াগড়কাণ্ডের সঙ্গে এই মাজিদের যোগ আছে বলেও এসটিএফ সূত্রে জানা গিয়েছে।

খাগড়াগড়কাণ্ডে সম্প্রতি কর্ণাটক থেকে গ্রেফতার করা হয়ও মূল পাণ্ডা কওসরকে। এরপরই কওসরকে জেরা করে এনআইএ মুর্শিদাবাদের আব্দুল মাজিদের সন্ধান পাওয়া যায় বলে খবর। এই আব্দুল মাজিদ-এর থেকে কওসর তার অজ্ঞাতবাসে অর্থও নিয়েছিল বলে জানা গিয়েছে। কওসর নিজেই জানিয়েছে মাজিদ তাকে ১১,০০০ টাকা পাঠিয়েছিল।
এসটিএফ-সূত্রে খবর মাজিদ নিজেও জামাত জঙ্গি। বাংলাদেশের বাসিন্দা হলেও মাজিদ বহু বছর ধরে রাজ্যে গা-ঢাকা দিয়ে রয়েছে। খাগড়াগড়কাণ্ডের সঙ্গেও তার যোগ রয়েছে বলে কওসরকে জেরা করে নাকি জানা গিয়েছে।
খাগড়াগড়কাণ্ডের সময় এনআইএ তদন্তে জানা গিয়েছে রাজ্যে জামাতদের অন্তত ৫২টি স্লিপার সেল রয়েছে। আর এই স্লিপার সেলগুলি কাজ করছে এক দশকেরও বেশি সময় ধরে। এই স্লিপার সেলগুলির কাজ হল জঙ্গি কার্যকলাপে লোক নিয়োগ এবং বিস্ফোরক থেকে শুরু করে সন্ত্রাসে ব্যবহৃত বিভিন্ন কাজের সামগ্রী পৌঁছে দেওয়া। মাজিদ কোনও স্লিপার সেল না একজন সক্রিয় জঙ্গি তা খতিয়ে দেখা হচ্ছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications