বিধানসভায় হারের পর নারায়ণগড়ে পা রেখেই পঞ্চায়েত ঘুরে দাঁড়ানোর বার্তা সূর্যকান্তর
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফের নিজের কেন্দ্রে পা রাখলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ২০১১-তেও নারায়ণগড় তাঁকে ফেরায়নি। কিন্তু এবার নারায়ণগড় তাঁকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিল।
পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি : ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফের নিজের কেন্দ্রে পা রাখলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ২০১১-তেও নারায়ণগড় তাঁকে ফেরায়নি। কিন্তু এবার নারায়ণগড় তাঁকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। কংগ্রেসকে সঙ্গে নিয়েও শেষ রক্ষা করতে পারেননি সূর্যকান্ত। কিন্তু সেই অতীত ভেবে আর মুখ ঘুরিয়ে থাকলেন না। নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে।
প্রথম পদক্ষেপ হিসেবে নায়ারণগড়ে কর্মিসভায় অংশ নিলেন তিনি। কর্মীদের মনোবল বাড়াতে পরামর্শ দিলেন আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলতে। সেই প্রসঙ্গে তিনি টেনে আনেলন নভেম্বর বিপ্লবের কথা। রাশিয়ার নভেম্বর বিপ্লবের শতবার্ষিকী পালন উপলক্ষে কর্মিসভায় হাতিয়ার করলেন শ্রমিক, কৃষক ও মেহনিত মানুষের মুক্তি সংগ্রামের প্রতীকী ওই বিপ্লবকেই।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর একটা বছরও বাকি নেই। বিধানসভায় কী হয়েছে ভুলে গিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে এক জোট হওয়ার পরামর্শ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা এলাকার প্রাক্তন বিধায়ক সূর্যকান্ত মিশ্র। বিধানসভায় পরাজয়ের পর নারায়ণগড়ে মাটিতে পা দিয়ে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে জানান তাঁদের পাশে থাকার। কর্মীদেরও সেই পরামর্শ দিয়ে যান। দিয়ে যান মানুষের পাশে থেকেই মনের কাছে পৌঁছনোর বার্তা।
শুধু কর্মিসভাই নয়, নারায়ণগড়ে পা রেখে তিনি মিছিলেও পা মেলান। নারায়ণগড়ের বেলদাতে মিছিল শেষ হওয়ার পরই সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। নভেম্বর বিপ্লবের অনুকরণে মেহনিত মানুষের স্বার্থে আন্দোলন নামার পরামর্শ দেন কর্মীদের। তাঁর কথায়, নভেম্বর বিপ্লবের থেকে শিক্ষা নিয়ে বর্তমান পরিস্থিতিতে নতুন চিন্তা-ভাবনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে হবে। তাঁদের পাশের থাকার জন্য কাজ করতে হবে। শুধু মুখে বললে হবে না, কাজে দখাতে হবে আপনারা তাঁদের কাছের মানুষ। তবেই আবার বিশ্বাস ফিরবে মানুষের।
সিপিএম চিরকাল শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করে এসেছে। সেই পথ থেকে সরে এলে হবে না। শোষিত মানুষের হয়ে আন্দোলনকে হাতিয়ার করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। বামফ্রন্টকে আরও শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।
এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকেও একহাত নেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, বিজেপি ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে ভারততে হিন্দু রাষ্ট্র গড়ার পরিকল্পনা চালাচ্ছে। তাঁদের এই অসাধু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেওয়া যাবে না। বামফ্রন্টকেই রুখে দাঁড়াতে হবে। আর এ রাজ্যের শাসক দল তৃণমূল স্বৈরাচারী শাসন চালাতে চাইছে। বিধানসভায় বিশৃঙ্খলা তার জ্বাজ্জল্য প্রমাণ। দুই সরকারকেই হটাতে হবে। তার জন্য এখন থেকেই শক্তি সঞ্চয় করা জরুরি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications