আরজি কর মামলায় সুপ্রিম কোর্ট পথ দেখাবে, আস্থা রাখছেন সুকান্ত

সুপ্রিম কোর্ট পথ দেখাবে। বিভ্রান্ত করবে না। আরজি কর মামলা সম্পর্কে এই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরজি কর মামলা সুপ্রিম কোর্টে দুই দিন পিছিয়ে গিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছে। পরপর দু'দিন মামলার শুনানি না হওয়ায় বাংলার বিভিন্ন অংশে হতাশা দেখা দিয়েছে।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, " সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না। তবে সুপ্রিম কোর্টের কাছে আমাদের আশা থাকবে, খুব তাড়াতাড়ি আমরা সুবিচার পাব। সুপ্রিম কোর্ট সঠিক দিক নির্দেশ করবে। সুপ্রিম কোর্ট যেতে এই মামলা নিয়েছে৷ স্বত:প্রনোদিত মামলা চলছে সেখানে।"

Sukanta majumdar

তিনি আরও বলেন, " আশা থাকবে, সুপ্রিম কোর্ট পথ দেখাবে। বিভ্রান্ত করবে না।" মহিলাদের সম্মান নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে চর্চা চলছে। এদিকে রাজ্যের মন্ত্রী ববি হাকিম, বেফাঁস মন্তব্য করেছেন। হাড়োয়ার সভা থেকে রেখা পাত্রকে কুৎসিত শব্দ প্রয়োগে আক্রমণ করেছেন। তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

ববি হাকিমকে এদিন কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, " ববি হাকিম যে সংস্কৃতির লোক, সেই সংস্কৃতিতে এই কথাই বলবে মহিলাদের৷ " মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ফের থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

সুকান্ত মজুমদার বলেন, " এর আগেও মিঠুনদার একটি সিনেমার ডায়লগ নিয়ে তৃণমূল কংগ্রেস জলঘোলা করার চেষ্টা করেছিল। এবার আবার চেষ্টা করছে৷ ক্ষমতা থাকলে মিঠুন চক্রবর্তীর গায়ে হাত দিয়ে দেখাক৷ বাংলার মানুষ সঠিক জবাব দিয়ে দেবে। "

জম্মু-কাশ্মীরের বিধানসভায় গোলমাল ৩৭০ ধারা ইস্যুতে ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, " ৩৭০ ধারা ফিরিয়ে আনা সম্ভব নয়৷ সেটি ফিরিয়ে আনার জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় যদি প্রস্তাব এসে থাকে, তার বিরোধিতা বিজেপি করছে ও করবে। আমরা মনে করি ৩৭০ ধারা ফিরিয়ে আনা উচিত নয়। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+