হাইকোর্টেই আবেদন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নারদ মামলায় হলফনামা নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
হাইকোর্টেই আবেদন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নারদ মামলায় হলফনামা নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
নারদ মামলা শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। হাইকোর্টেই হলফনামা গ্রহনের আবেদন জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইন মন্ত্রী মলয় ঘটককে এমনই জানিয়েছে শীর্ষ আদালত। সময় পেরিয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্ট তাঁদের হলফনামা গ্রহন করেনি। তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।

নারদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
নারদ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের আবেদন গ্রহন করল না শীর্ষ আদালত। হাইকোর্টেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হলফ নামা গ্রহনের জন্য আবেদন জানাতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কাজেই ফের হাইকোর্টেই ফিরে আসতে হল তাঁদের। হলফনামা জামা দেওয়ার দিন পেরিয়ে যাওয়ায় হাইকোর্ট নারদ মামলায় তাঁদের হলফ নামা গ্রহন করেনি। এবার হাইকোর্টে আবার সেই হলফনামা গ্রহনের জন্য আবেদন জানাতে হবে। অর্থাৎ নতুন করে হলফনামা গ্রহনের আবেদন জানাতে হবে।

হাইকোর্টে আবেদন
হাইকোর্টের যে বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে সেই বেঞ্চে হলফ নামা জামা দেওয়া যাবে কিনা তা নিয়ে আগে থেকে আবেদন জানাতে হবে। ২৮ জুনের মধ্যে আবেদন জানাতে হবে বলে জানানো হয়েছে। ২৯ জুন নারদ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তার আগেই হলফনামা নিয়ে হাইকোর্টে আবেদন জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

হলফনামা নেয়নি হাইকোর্ট
নারদ মামলা মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছিল। তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক হলফনামা জমা দেননি। ৯ জুন হাইকোর্ট তাদের জানায় হলফ নামা জমা নেওয়া হবে না। জমা দেওয়ার আবেদনের সময় পেরিয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

মামলা সরানোর আর্জি খারিজ
সিবিআই নারদ মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদন শেষ পর্যন্ত ফিরিয়ে নেন তাঁরা। নারদ কাণ্ডের শুনানি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই হবে বলে জানায় শীর্ষ আদালত। এই মামলা গৃহবন্দি ৪ নেতা মন্ত্রীকে অন্তর্বর্তী জামিনও দিয়েছে আদালত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications