বাবার সঙ্গে তিহাড়েই ঠাঁই হচ্ছে সুকন্যার, কেষ্ট কন্যাকে নিয়ে কী নির্দেশ আদালতের?
শেষ পর্যন্ত বাবার সঙ্গেই থাকতে হবে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলকে। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর সুকন্যা মণ্ডলকে বলেছিলেন তিনি বাবার সঙ্গে থাকতে চান। ইডি গত বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে। তারপরেই তাঁকে তিন দিনের হেফাজতে পেয়েছিল ইডি।
রবিবার তাঁরে ভার্চুয়ালি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খববর তিহাড় জেলেই রাখা হবে কেষ্ট কন্যাকে। সেখানেই রয়েছেন অনুব্রত মণ্ডলও। তিহাড় জেলেই মহিলা সেলে সুকন্যাকে রাখা হবে বলে শোনা যাচ্ছে।

তিহাড় জেলের সাত নম্বর সেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সুকন্যাকে আজই তিহাড় জেলে পাঠানো হবে জানানো হয়েছে। সূত্রের খবর প্রতিদিন বাবার সঙ্গে কথা বলতে চান বলে জানিয়েছেন সুকন্যা। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে জেল কর্তৃপক্ষ অনুমতি গিতে তাঁদের আপত্তি নেই। ১২ মে পর্যন্ত সুকন্যাকে জেলে থাকতে হবে। তারপর আবার আদালতে পেশ করা হবে।
এমনকী বান্ধবী সুতপার সঙ্গেও তিনি কথা বলতে চান বলে জানিয়েছেন সুকন্যা। গত বুধবার সুকন্যার গ্রেফতারির দিনে কান্নায় ভেঙে পড়েছিলেন সুতপা পাল। সুকন্যার ঘনিষ্ঠ বান্ধবী। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ তিনি দিতেন। সুকন্যার সঙ্গে তিনি থাকতে চান বলে ইডির কাছে তাঁকে গ্রেফতারির আর্জি জানিয়েছিলেন সুকন্যা। কাঁদতে কাঁদতে তিনি বারবার বলেছিলেন ওর কেউ নেই।

তিহাড়ে জেলের ৩ নম্বর মহিলা সেলে রাখা হবে সুকন্যাকে এমনই খবর পাওয়া গিয়েছে। আদালতে সুকন্যার আইনজীবী অনুরোধ জানিয়েছিলেন যেন তাঁর মক্কেলকে ১০ মিনিট করে অনুব্রত মণ্ডল এবং বান্ধবী সুতপার সঙ্গে কথা বলতে দেওয়া হয়। তাতে আপত্তি জানায়নি ইডি। জেল কর্তৃপক্ষ অনুমতি িদলে তাঁদের আপত্তি নেই বলে আদালতে জানিয়েছে ইডি।
এদিকে ইডির জেরায় কান্নায় ভেঙে পড়েছিলেন সুকন্যা। গত তিনদিন ধরে তাঁকে হেফাজতে নিয়ে ইডি দফায় দফায় জেরা করেছে। তাতে তেমন কোনও তথ্য তাঁদের হাতে এসেছে বলে মনে হয়না। যদিও সুকন্যার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বীরভূমে সুকন্যার ১২৮ বিঘে জমির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সঙ্গে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

প্রাথমিক শিক্ষিকা হয়ে কীভাবে কোটি কোিট টাকার লেনদেন তা নিয়ে প্রশ্ন করেছিলেন তদন্তকারীরা। কিন্তু বারবার প্রশ্নে কান্নায় ভেঙে পড়েন তিনি। এর আগে যতবার সুকন্যাকে জেরা করা হয়েছে ততবার তিনি বলেছেন তিনি কিছু জানেন না। সবটাই জানেন তাঁর বাবা। কাজেই সুকন্যাকে জেরা করে তেমন কিছু তথ্য তদন্তকারীরা হাতে পাননি বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications