Sukanta Maumder: দিলীপ আছেন প্রার্থী তালিকায়, তবে কোথায়? ইঙ্গিত দিয়েও ধোঁয়াশা রাখলেন সুকান্ত

আজই বাংলার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চলছে জরুরি ভিত্তিতে বৈঠক। এদিকে দিলীপ ঘোষের প্রার্থী তালিকা নিয়ে জোর জল্পনা চলছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন দিলীপ ঘোষ প্রার্থী তালিকায় রয়েছেন।

তবে কোন কেন্দ্রে সেটা দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদার বলেছেন, প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় বৈঠক হয়েছে, আজ প্রার্থী প্রকাশ হবে। কোনো জট নেই, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা যেভাবে পরিস্কার দেখা যাচ্ছে, তাতে গতবারের চেয়ে আমরা বেশি ভোটে জিতবে বাগডোগরা বিমানবন্দরে নেমে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

Sukanta Maumder

তিনি মহুয়ার কটাক্ষকে পাল্টা খোঁচা দিয়ে বলেন বাড়িতে কিছু পাওয়া যায় না এখন সব মোবাইলে পাওয়া যায়। অন্যদিকে মেদিনীপুরে ভারতীর নাম নিয়ে বিজেপিতে কোন্দল নেই। প্রার্থী লিস্ট প্রকাশ হয়নি আগে প্রকাশ হোক তারপর দেখে বলা উচিত। দীলিপ ঘোষ প্রার্থী হচ্ছে। কোথায় হবে তা দেখুন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ নেতার বাড়িতে কেন কম টাকা বের হল, এতে তো তৃণমূল কংগ্রেস নেতার স্ট্যাটাস কমে গেল। এর পর বিপিএল কার্ড পাবেন বলে কটাক্ষ করেন সুকান্ত।

দিলীপ ঘোষকে নাকি মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করতে চাইছে না বিেজপি। এদিকে দিলীপ ঘোষ নাকি কিছুতেই মেদিনীপুর কেন্দ্র ছাড়তে রাজি হচ্ছিলেন না। তাঁকে বোঝাতে দফায় দফায় বৈঠক করেছে বিজেপি শিবির। মনে করা হচ্ছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে চাইছে দিলীপ ঘোষকে। একেবারে অচেনা কেন্দ্রে তাঁকে প্রার্থী করলে কতটা সাফল্য আসবে তাতেও সন্দেহ রয়েছে।

এদিকে দেবশ্রী চৌধুরীকেও রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী নাও করতে পারে বিজেপি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দেবশ্রীকে কলকাতায় নিয়ে আসা হতে পারে বলে জল্পনা চলছে। আবার দার্জিলিং কেন্দ্রে এবারও নাকি প্রার্থী বদল করতে চলেছে বিজেপি। প্রথমে সুরিন্দর সিং আলুওয়ালিকে প্রার্থী করেছিল বিজেপি। তারপরে রাজু বিস্তাকে প্রার্থী করে। এবারও রাজু বিস্তাকে টিকিট না দিয়ে হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করতে চলেছে বিজেপি।

এদিকে আবার দমদম কেন্দ্রে ভাবা হচ্ছে শীলভদ্র দত্তকে। আবার কলকাতা উত্তর কেন্দ্রে নাকি তাপস রায়কে ভাবা হচ্ছে। তাপস রায় প্রথমে দমদম কেন্দ্র চেয়েছিলেন। কিন্তু তাঁকে নাকি কলকাতা উত্তর কেন্দ্রের জন্য ভাবছে বিজেপি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এবার মেপে মেপে পা রাখছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+