Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sukanta Majumdar: “ছাব্বিশেই বাংলায় আবার টাটা ফিরবে,” অক্সফোর্ডে মমতার ভাষণে অশান্তির আবহেই বড় ঘোষণা সুকান্তর

Sukanta Majumdar: অক্সফোর্ডে ভাষণ দেওয়ার মাঝেই সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাটার বিদায়ের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন প্রশ্নকর্তারা। সেই নিয়ে দর্শকদের একাংশের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। এরই মাঝে শুক্রবার রাজ্যের শিল্পের দশা নিয়ে মমতাকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপি ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি সুকান্তর।

বৃহস্পতিবার লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে রাজ্যে বিনিয়োগ নিয়ে পরিসংখ্যান পেশ করতে থাকেন মমতা, ঠিক তখনই দর্শকাসন থেকে প্রশ্ন ধেয়ে আসে। সিঙ্গুর থেকে টাটাতে তাড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা। বলেন, "টাটারা তো চলে গিয়েছে। এখন আর বাংলায় শিল্প কোথায়? আপনি মিথ্যে বলছেন!" যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি মিথ্যে বলিনি। বাংলায় টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা কগনিজ্যান্ট আছে।"

sukanta majumdar

শুক্রবার সেই বিতর্ক প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "টাটা চলে গিয়েছে। এটা পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল। আজও তার কুপ্রভাব বাংলার শিল্পায়নে পড়ছে। গত ১৪ বছরে মুখ্যমন্ত্রীকে আমরা একটিও শিল্প বা কলকারখানার ফিতে কাটতে দেখেনি। আগামীতেও দেখতে পাওয়া যাবে কিনা জানি না।"

এরপরই সুকান্তর প্রতিশ্রুতি, "ছাব্বিশে সরকার গড়ার পর আমরা টাটাকে ফেরত আনব। যে উত্তর-পূর্ব ভারতে কেউ বিনিয়োগ করতে চাইত না, মোদীজি আসার পর চিত্রটা পাল্টে গিয়েছে। অসমে বিরাট বড় সেমি কনডাক্টর হাব তৈরি করছে টাটা। আমরাও টাটার সঙ্গে কথা বলে সেরকমই বিনিয়োগ বাংলায় আনার জন্য আহ্বান জানাব। টাটা আবার বাংলায় ফিরে আসবে।"

Take a Poll

২০০৬ সালের ১৮ মে। হুগলির সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে ছোট গাড়ি ন্যানো তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। গাড়ি কারখানা তৈরিতে রাজি হয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভের সঞ্চার হয়। বিশিষ্টদের ঢাল করে কৃষকদের থেকে জমির অধিকার কেড়ে কারখানা গড়ার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করা হয়। সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৮ সালে ৩ অক্টোবর লাগাতার প্রতিবাদের চাপে রতন টাটা গাড়ির কারখানা স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+