কেন্দ্রের সাহায্য প্রসঙ্গে মমতাকে পাল্টা খোঁচা দিলেন সুকান্ত মজুমদার

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের খোঁচা দিলেন সুকান্ত মজুমদার। কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। বন্যা পরিস্থিতি থেকে আরজি কর কাণ্ড প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা প্রসঙ্গে অভিযোগ করেছেন। কেন্দ্রীয় সরকার বাংলার বন্যা পরিস্থিতিতে কোনওরকম আর্থিক সাহায্য করে না। পশ্চিমবঙ্গ সরকারকে বন্যা নিয়ন্ত্রণে একা কাজ করতে হয়৷ এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

sukanta majumdar

আম্ফানের সময় হাজার কোটি টাকা এসেছিল। সেই টাকা কোথায় উবে গেল? আজও ওই এলাকার অনেকে আম্ফানের ক্ষতিপূরণের টাকা পায়নি বলে অভিযোগ। তৃণমূল নেতাদের একাউন্টে টাকা ঢুকেছে। পঞ্চায়েত নেতাদের স্ত্রীদের একাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ সুকান্ত মজুমদারের৷

বিজেপির রাজ্য সভাপতি বলেন, " প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে আপনাকে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রী কি কোনও চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে? আমাদের বন্যা হয়েছে আমাদের সাহায্য দরকার।" পাশাপাশি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, " উনি তো সারা জীবন লড়াই করতেই চলে গেলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই। এর সঙ্গে লড়াই। যখনই যাকে পারছেন, তাকে গুঁতোচ্ছেন৷ "

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলেছে রাজ্যে। তাই নিয়ে সুকান্ত মজুমদারের কটাক্ষ, " তৃণমূল নেতাদের টাকা দিলে, যা ইচ্ছে তাই রেট নেওয়া যায়। সব বাজারগুলো থেকে তোলাবাজি হয়। কোথায় কে দোকান বসাবে, কী বিক্রি করবে, সমস্ত কিছু তৃণমূল নেতাদের পয়সা দিয়ে হয়। স্বাভাবিকভাবেই যারা কাটমানি দেবে, তারা টাস্কফোর্সকে মানবে না।"

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ চলছে। সেখানে যাদবপুরে কাশ্মীরের আজাদি নিয়ে স্লোগান উঠেছে৷ সেই বিষয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার৷ অতি বামেরা ঢুকে এই আন্দোলনকে নষ্ট করতে চাইছে। অতি বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর সাহায্য করে। এরাই ভোটের সময় 'নো ভোট টু বিজেপি' স্লোগান তোলে। দাবি সুকান্তের৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+