তিন মহিলার দণ্ডি কেটে তৃণমূলে ফেরা আদিবাসীদের অপমান! তরজা সুকান্ত বনাম কুণালের

ভোট আসতেই দলবদলের হিড়িক লেগেছে। সেই হিড়িকে শনিবার দেখা গিয়েছে বিজেপি ছেড়ে দণ্ডি কেটে তৃণমূলে যোগ দিয়েছেন তিন মহিলা। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ এনেছে। তার পাল্টা দিয়েছে তৃণমূলও।

এদিন দলবদলের একেবারে অভিনব এক ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুরের তপনে। বৃহস্পতিবার তপনের গোফানগরে বিজেপির যোগদান কর্মনসূচি ২০০ মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদেরই তিনজন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন। তাঁরা দণ্ডি কেটে বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করেন।

তিন মহিলার দণ্ডি কেটে তৃণমূলে ফেরা আদিবাসীদের অপমান

এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুণ্ডারা দলে ফিরে যেতে বাধ্য করেছে। আর শাস্তি হিসেবে তাদের গিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই মর্মে আদিবাসীদের অপমান করার অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি, প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছেন।

দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর দাবি, ২০০ জন নয়, তার থেকে অনেক কম সংখ্যক মহিলা যোগদান করেছিলেন বিজেপিতে। তাঁদের বেশিরভাগই ফিরে এসেছেন তৃণমূলে। তাঁদের ভুল বুঝিয়ে নিযে যাওয়া হয়েছিল। ভুল বুঝতে পেরে তারা ফিরে আসেন।

সুকান্তকে পাল্টা কুণালের

তৃণমূল জেলা সভাপতির দাবি, তাঁরা বিবেক দংশনে ভুগছিলেন বিজেপিতে গিয়ে। সেজন্যই তাঁরা নিজেরাই বিজেপিতে যাওয়ার জন্য প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটেন। এদিন তাঁদের দলে ফিরিয়ে নেওয়া হয়। বাকিদেরও অনুষ্ঠান করে তৃণমূলে ফের যোগদান করানো হবে।

এদিন দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ঘরওয়াপসির অভিনব ঘটনা সামনে আসায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এ ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। কীভাবে ঘটল এই ধরনের ঘটনা খোঁজ নেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান দেয়। তারা বিজেপির মতো নয় যে, মহিলাদের দণ্ডি কাটিয়ে দলে যোগদান করাবে।

তিন মহিলার দণ্ডি বিতর্ক

তিনি বলেন, আমরা এগুলোর নিন্দা করি। আমারা সব জায়গায় নারী শক্তিকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তাই আমরা কোনো অন্যায় সহ্য করব না মহিলাদের নিয়ে। আমরা পুরো বিষয়টি জেনেই ব্যবস্থা নেব। আমরা এগুলো নিন্দা করি। এভাবে দণ্ডি কেটে দলে আসতে হবে এরকম তৃণমূল সমর্থন করে না।

বিজেপি বলছে আদিবাসী বলে তাঁদের দণ্ডি কাটানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র বলেন, এসব হাস্যকর কথা। আমরা আদিবাসীদেরও সম্মান করি, মহিলাদেরও সম্মান করি। বিজেপি অত বড়ো বড়ো কথা বলছে, দুদিন আগে কৈলাশ বিজয়বর্গীয় কী বলেছিলেন তা বোধদয় ওঁদের মনে মনে নেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+