আরও একটা গিমিক, নতুন ইভেন্ট, লাইট নেভানো নিয়ে সুজনের কড়া প্রতিক্রিয়া

আরও একটা গিমিক, নতুন ইভেন্ট, লাইট নেভানো নিয়ে সুজনের কড়া প্রতিক্রিয়া

লকডাউনে অধৈর্য হয়ে পড়ছেন মানুষ। মানসিক জোর বজায় রাখতে ফের একবার দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বার্তা হতাশ করেছে দেশবাসীকে। এমনই অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুরোটাই গিমিকে চলছেন মোদী এমনই আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা।

মোদীর ভিডিও বার্তা

মোদীর ভিডিও বার্তা

করোনা সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু অনেক জায়গাতেই মানুষ লকডাউন মানছেন না। সেই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে শুক্রবার সকালে ভিডিও বার্তায় দেশবাসীকে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো বন্ধ করুন। এবং বারান্দা বা বাইরের দরজায় দাঁড়িয়ে মোমবাতি অথবা মোবাইলের আলো জ্বালুন। এতে লকডাউন পরিস্থিতিতে মনের জোর বাড়বে।

সমালোচনায় সুজন

প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা গিমিক ছাড়া আর কিছুই বলে আক্রমণ শানিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেছেন মানুষ অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর বার্তার জন্য। কিন্তু বাস্তবে মানুষকে নিরাশ করেছেন মোদী। 'রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো বন্ধ। কেন? লকডাউনের পিছনে বিজ্ঞান আছে। মানুষ মানছে। এখানে কি? রসিকতা? মানুষের বিপদে খাদ্য, অর্থ, সুরাহার বার্তা নেই। চিকিৎসা, কিট, মাস্ক এসবের কথা নেই। গিমিক। আর একটা ইভেন্ট প্লানিং'। পুরোটাই রাজনৈতিক চমক বলে টুইটে আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী।

লকডাউন অমান্য

লকডাউন অমান্য

২১দিন ধরে টানা লকডাউন চলছে দেশে। কিন্তু এখনও অনেকেই রাস্তায় বেরিয়ে পড়ছেন। লকডাউন রক্ষা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে পুলিস। এমনকী একাধিক জায়গায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছে। এই ঘটনা বন্ধ করতে কড়া সিন্ধান্ত নিয়েছে সরকার। লকডাউন অমান্যে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিসকে নিগ্রহ করলে ২ বছর পর্যন্ত জেল এবং মোটা টাকা জরিমানা করা হতে পারে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+