২৬ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে সুদীপ্ত, দেবব্রত, নির্দেশ কোর্টের

দেবু
কলকাতা, ২১ অগস্ট: আবার সুদীপ্ত সেনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। পাশাপাশি, সারদা কেলেঙ্কারিতে গতকাল গ্রেফতার হওয়া ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারকেও হেফাজতে পেল তারা। দু'জনই ২৬ অগস্ট পর্যন্ত সিবিআইয়ের হেফাজতে থাকবেন।

এ দিন বিকেল তিনটে নাগাদ দু'জনকে আলিপুর আদালতে বিচারক হারাধন মুখোপাধ্যায়ের এজলাসে তোলা হয়। সুদীপ্তবাবু গত মঙ্গলবারও বলেছিলেন, তিনি ফের সিবিআই হেফাজতে যেতে চান। এ দিন যখন সিবিআই তাঁকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়, তখন তাই সুদীপ্ত সেনের আইনজীবীরা বিরোধিতা করেননি। সহজেই তাঁকে হেফাজতে পেয়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: জেল হেফাজতে কি আদৌ নিরাপদ সুদীপ্ত সেন, উঠছে প্রশ্ন
আরও পড়ুন: শাসক দলের রাজ্যসভার সাংসদের বাড়িতে হানা দেবে সিবিআই

অন্যদিকে, দেবব্রতবাবুর হেফাজত চেয়ে সিবিআই আবেদন করলেও অভিযুক্তের আইনজীবীরা বলেন, তাঁদের মক্কেল একজন সৎ নাগরিক। যতবার সিবিআই বা ইডি ডেকেছে, ততবার গিয়েছেন। গতকালও সিবিআই অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি। সুতরাং তাঁকে জেলে আটকে রাখার কোনও অর্থ হয় না। সিবিআইয়ের আইনজীবীরা বলেন, দেবব্রতবাবুর বিরুদ্ধে প্রুচর তথ্যপ্রমাণ মিলেছে। হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। সুতরাং তদন্তের স্বার্থে এই আবেদন মঞ্জুর করা হোক। সব শুনে বিচারক সিবিআইয়ের আর্জি মঞ্জুর করেন।

সুদীপ্ত সেন সিবিআই হেফাজতে যাওয়ায় আপাতত তাঁর নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হল। কারণ জেল হেফাজতে তাঁকে মেরে ফেলা হতে পারে, এমন সংশয় দানা বাঁধছিল। এই ইস্যুতে বৃহস্পতিবার আলিপুর আদালতের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তারা অভিযোগ করে, রাঘববোয়ালদের বাঁচাতে সুদীপ্ত সেনকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+