সিবিআইয়ের মতে নিয়োগ কেলেঙ্কারির বড় মাথা সুবীরেশই! আদালতে কেঁদে ভাসালেন প্রাক্তন উপাচার্য

নিয়োগ কেলেঙ্কারিতে ক্রমশ জড়িয়ে পড়ছেন সুবীরেশ ভট্টাচার্য! কার্যত নিয়োগ কেলেঙ্কারিতে উত্তরবঙ্গের প্রাক্তন উপাচার্যকে বড় মাথা বলে ব্যাখ্য করছে সিবিআই। এমনকি পদ চলে গেলেও ব্যাপক প্রভাব রয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস

নিয়োগ কেলেঙ্কারিতে ক্রমশ জড়িয়ে পড়ছেন সুবীরেশ ভট্টাচার্য! কার্যত নিয়োগ কেলেঙ্কারিতে উত্তরবঙ্গের প্রাক্তন উপাচার্যকে বড় মাথা বলে ব্যাখ্য করছে সিবিআই। এমনকি পদ চলে গেলেও ব্যাপক প্রভাব রয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

দীর্ঘদিনের জেল হেফাজত শেষে আজ সোমবার ফের একবার আদালতে তোলা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। কার্যত দীর্ঘ জেল যাপনে ভেঙে পড়লেন তিনি। এমনকি চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও এসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ সাতজনের ১৪ নভেম্বর পর্যন্ত জেলবন্দি থাকার নির্দেশ দেন বিচারক।

কেঁদে ফেললেন সুবীরেশ!

কেঁদে ফেললেন সুবীরেশ!

আজ সোমবার নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে তোলা হয় সুবীরেশ ভট্টাচার্যকে। আদালতে হাজির ছিলেন স্ত্রী, পুত্র এবং কন্যা। গোটা আদালত চত্বর ভিড়। সবাই তাকিয়ে সওয়াল জবাবের দিকে! আর এর মধ্যে কেঁদে ফেললেন সুবীরেশ। একেবারে আদালতের পিছনে স্ত্রী ছেলে এবং মেয়ের সঙ্গে বসেছিলেন তিনি। বারবার রুমালে চোখ মুঝতে দেখা গেল সুবীরেশ ভট্টাচার্যকে। এমনকি বাবাকে জড়িয়ে ধরেন মেয়ে। কাঁদতে থাকা সুবীরেশকে একটা সময় বোঝাতে দেখা গেল তাঁর বউ-ছেলেকে।

 রীতিমত কাঁদতে দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে।

রীতিমত কাঁদতে দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে।

আজ সোমবার সিবিআইয়ের তরফে নির্দিষ্ট কিছু অভিযোগ করা হয়। তাঁর আমলে যাবতীয় অনিয়ম হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এমনকি সমস্ত কিছু জেনেও সুবীরেশবাবু চুপ ছিল বলেও আদালতে অভিযোগ করেন সিবিআই আধিকারিকরা। যদিও এসএসসির চেয়ারম্যান তাঁর আইনজীবী মারফত দাবি করেন, তাঁর আমলে কোনও দুর্নীতিই হয়নি। এমনকি তিনিও কোনও কেলেঙ্কারিতে জড়িত নয় বলে দাবি করেছেন। একদিকে যখন এহেন সওয়াল-জবাব চলছে, সেই সময় রীতিমত কাঁদতে দেখা যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে।

দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়

দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়

গত সেপ্টেম্বর মাসে এসএসএসির দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে। এসপি সিনহা, কল্যাণময় ভট্টাচার্য, অশোক সাহার পর এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপরেই এসএসসির প্রক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। বলে রাখা প্রয়োজন, এর আগে এসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেদিনই ওই বাড়ি সিল করে দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগ, তিনি তথ্য গোপন করছিলেন। তাই তাঁকে সরাসরি গ্রেফতার করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+