দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, ‘পরিযায়ী’র মতোই বাংলাছাড়া করার বার্তা শুভেন্দুর

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের গড় মালদহে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। কংগ্রেস নেমে গিয়েছে একেবারে তৃতীয় স্থানে। এই অবস্থায় বার্তা শুভেন্দু অধিকারীর।

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের গড় মালদহে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। কংগ্রেস নেমে গিয়েছে একেবারে তৃতীয় স্থানে। মালদহ তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী তাই এবার কংগ্রেস ছেড়ে নিশানা করলেন বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন, এই জেলায় ভবিষ্যতে কোনও বিজেপি নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যাবে না।

সবাই এবার তৃণমূলে!

সবাই এবার তৃণমূলে!

শুভেন্দু অধিকারী বলেন, মালদহে আর কাউকে বিজেপির পতাকা নিয়ে বেরোতে দেখা যাবে না। সবাই সামিল হবেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কর্মযজ্ঞে। সবাই তৃণমূল হয়ে যাবেন। লোকসভায় কোনও আসনে জেতা তো দূর অস্ত, বিজেপির পতাকাই দেখা যাবে না। দলে দলে সব বিজেপি নেতা-কর্মীর তৃণমূলে যোগদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বিজেপি পরিযায়ী পাখি

বিজেপি পরিযায়ী পাখি

মুর্শিদাবাদের পর শুভেন্দুর চোখ এবার কংগ্রেসি গড় মালদহের দিকে। মালদহের হবিবপুরে এক কর্মিসভায় শুভেন্দু কংগ্রেসকে ছেড়ে নিশানা করেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপি হল একটি পরিযায়ী পাথি। এ রাজ্যে কোনওদিনও তাদের শক্ত ঘাঁটি হবে না। কারণ বাংলা বিজেপিকে কোনওদিনও ঠাঁই দেবে না। এটা বাংলার সংস্কৃতির প্রশ্ন। এই প্রশ্নেই বিজেপি পরিযায়ী পাখির মতো আসবে, আবার চলে যাবে।

কোন্দল মেটানোর আর্জি

কোন্দল মেটানোর আর্জি

শুভেন্দু এদিন বলেন, লোকসভার ভোট এগিয়ে আসছে। এটা নিজেদের মধ্যে গন্ডগোল করার সময় নয়। সব কোন্দল মিটিয়ে ফেলুন। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নেমে পড়ুন ময়দানে। সামনে কঠিন লড়াই, কঠিন টার্গেট। সেই টার্গেট আমাদের পরিপূর্ণ করতে হবে। কেননা, এটা আমাদের মর্যাদার প্রশ্ন। তাই কোনও খামতি মেনে নেওয়া যাবে না। এক মাসের মধ্যে কোন্দল মেটাতে হবে, না হলে ভেঙে দেওয়া হবে কমিটি।

বিজেপির কাছে হার অন্তর্কলহে

বিজেপির কাছে হার অন্তর্কলহে

মালদহের এই হবিবপুরে গত পঞ্চায়েত নির্বাচনে হেরে যায় তৃণমূল। পঞ্চায়েত সমিতির দখল নেয় বিজেপি। কিন্তু কংগ্রেসের এই গড়ে গত বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছিল তৃণমূল। কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর কাছে স্বল্প ব্যবধানে হেরেছিল তৃণমূল। কিন্তু পঞ্চায়েতে একেবারে ভরাডুবি হয়। সেই আঙ্গিকে শুভেন্দুর বার্তা তাৎপর্যপূর্ণ। তৃণমূল মনে করছে তৃণমূলের অন্তর্কলহেই এই হার।

বিজেপির ঘর ভাঙল তৃণমূল

বিজেপির ঘর ভাঙল তৃণমূল

তৃণমূলের কর্মিসভায় বিজেপির ঘর ভাঙলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির জনপ্রিয় নেতা তপন শিকদারের ভাইপো সৌমেন শিকদার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। মন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। দলবল নিয়েই তিনি এদিন যোগ দিলেন তৃণমূলে। লোকসভার আগে তাঁর যোগদানে শক্তিবৃদ্ধি হল রাজ্যের শাসক দলের।

বিজেপিকে তোপ

বিজেপিকে তোপ

মালদহে শুভেন্দুর হাত ধরেই সৌমেন শিকদার বলেন, বিজেপি উন্নয়নের কোনও কাজ করে না। তাই তাঁদের হাত ধরে চললে এলাকার কোনও উন্নয়ন হবে না। উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল যেভাবে কাজ করছে, তাতে তারাই রাজ্যের এক এবং অদ্বিতীয় শক্তি। এ রাজ্যে বিজেপির কোনও ঠাঁই নেই।

শুভেন্দুর লোকসভা টার্গেট

শুভেন্দুর লোকসভা টার্গেট

৪২-এ ৪২ আসন জয়ের টার্গেট তো আগেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারী মালদহের বুকে দাঁড়িয়ে বললেন, মালদহের দুটি আসনেই তৃণমূল জিতবে। আর শুধু জিতবেই না, এই দুটি আসনেই ৫৫ শতাংশ ভোট পাবে তৃণমূল। তিনি এই কথা মিলিয়ে নেওয়ার চ্যালেঞ্জ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+