ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত বিশ্বভারতী
দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে ফের উত্তপ্ত বিশ্বভারতী। ঘটনার প্রতিবাদে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে।
দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে ফের উত্তপ্ত বিশ্বভারতী। ঘটনার প্রতিবাদে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে।

রবিবার রাতে বিশ্বভারতীর দুই ছাত্রী শ্রীনিকেতনের কাশীসায়র হস্টেলে যাচ্ছিলেন। এই সময় মোটরবাইকে আসা দুই যুবক তাঁদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার পরেই বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিকের অফিস ঘেরাও করে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন। নিরাপত্তা আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি।

ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সোমবার সকালেও বিক্ষোভ চলে। বিশ্বভারতীতে বেড়ে চলা শ্লীলতাহানির ঘটনা বন্ধের দাবি করেন ছাত্রছাত্রীরা।

Click it and Unblock the Notifications