ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কালিয়াচকে আক্রান্ত দশম শ্রেণির ছাত্রী
ফের ইভিটিজিং-এর শিকার এক ছাত্রী। টিউশন সেরে ফেরার পথে আক্রান্ত হয় দশম শ্রেণির ওই ছাত্রী। তাকে রাস্তায় ফেলে মারধর করে অভিযুক্ত শেখ আজগর ও তার দলবল। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।
মালদহ, ২৮ অক্টোবর : ফের ইভিটিজিং-এর শিকার এক ছাত্রী। টিউশন সেরে ফেরার পথে আক্রান্ত হয় দশম শ্রেণির ওই ছাত্রী। তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযুক্ত শেখ আজগর ও তার দলবল। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রী বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এখনও পূর্ব মেদিনিপুরের মহিষাদলে ইভটিজিং-কাণ্ডের রেষ পুরোপুরি কাটেনি। ইভটিজিংয়ের জেরে ছাত্রীকে গাড়িতে পিষে মারার ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ ও সিআইডি। এই ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়, গুরুতর জখম হয় দুই ছাত্রী। তাদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার মালহের কালিয়াচকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় ফেলে পেটাল দুষ্কৃতী অজগর শেখের দলবল। এদিন সকালে টিউশন সেরে ফিরছিল ওই ছাত্রী। কয়েকজন যুবক তার পিছু নেয়। সমানে তাকে লক্ষ্য করে টিজ করতে থাকে। সাহস করে রুখে দাঁড়ায় সে। তখনই ইভটিজাররা আক্রমণ করে ছাত্রীটির উপর। তাকে রাস্তায় ফেলে মারধর শুরু করে।
স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। শেখ আজগরের দলবল এই কাজ করেছে বলে অভিযোগ। স্থানীয়রাই জখম ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications