দলের বুথ সভাপতির জবাব, ভাল ছিল বাম শাসন! চাপে পড়ে সিদ্ধান্ত ফেরালেন অনুব্রত মণ্ডল
দলের বুথ সভাপতির জবাব, ভাল ছিল বাম শাসন! চাপে পড়ে সিদ্ধান্ত ফেরালেন অনুব্রত মণ্ডল
২০২১-এর নির্বাচন আগের যে কোনও নির্বাচনের থেকে কঠিন। বোঝেন অনুব্রত মণ্ডল। তাই তিনি আগে থেকেই বুথ কমিটির বৈঠকে হাজির থাকতে শুরু করেছেন। সেইরকম এক বৈঠকেই কিনা অনুব্রত মণ্ডলকে শুনতে হল বামেদের শাসনের থেকে তৃণমূল শাসনে রাস্তার হাল খারাপ। যা নিয়ে ক্ষিপ্ত অনুব্রত বুথ সভাপতির পদ থেকে ওই সরিয়ে দিয়েও পরে সিদ্ধান্ত বদল করলেন।

বুথ ভিত্তিক সভায় উত্তপ্ত বাক্য বিনিময়
বুথ ভিত্তিক সভার আয়োজন করা হয়েছিল সিউড়ির উত্তর পুরন্দরপুরে। সেখানেই আলোচনা চলছিল অতীত ও সম্ভাব্য ভবিষ্যত নিয়ে। সেখানেই অনুব্রত মণ্ডল তৃণমূলেরই এক বুথ সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। বুথ সভাপতি জানান, তিনি এলাকায় ১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন।

২ বুথে লিড বিজেপির
ওই নেতা উল্লেথ করেন দত লোকসভা নির্বাচনে তাঁর এলাকায় ২ বুথে লিজ পেয়েছে বিজেপি। মানুষের দাবি না পূরণ করলে এবারও হারবেন তারা। জানিয়ে দেন ওই নেতা। খারাপ রাস্তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ওই নেতা বলেন কাজ হয়নি। মানুষের চাহিদা মেটাতে হবে। তিনি বলেন, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ রয়েছেন মানুষের মধ্যে।

রাস্তার অবস্থা নিয়ে কথোপকথন
ওই নেতা বলেন, বুধবার বেরনোর সময় স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তায় কি মাছ চাষ করবেন। অনুব্রত মণ্ডল শুনে বলেন, তাহলে কি বাম শাসন ভাল ছিল। নেতার উত্তর সেই সময় সাইকেল চালানো যেত। এর এখন তাও যায় না। রাস্তা জলে ভর্তি থাকে। যদিও অনুব্রত মণ্ডল তা মানতে চাননি।

বুথ সভাপতিকে সরিয়ে দিয়েও সিদ্ধান্ত বদল
অনুব্রত মণ্ডল ঘোষণা করেন এই নেতা কীভাবে এলাকার মানুষকে বোঝাবেন, তাই তাঁকে সরিয়ে দেওয়া হোক। এরপর ওই নেতা সভাঘর থেকে বেরিয়ে যান। পিছনে বেরোতে থাকেন অনুগামী প্রায় ১০০ জন। সেই সময় জেলাপরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। পরে ওই নেতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ফেরানো হয়।












Click it and Unblock the Notifications