ছাত্রীকে নগ্ন করে ব্ল্যাকমেল সিনিয়ারদের, অভিযোগ উঠল ঐতিহ্যবাহী বিশ্বভারতীতে

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রী এই অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের যৌন হেনস্থা দমন সংক্রান্ত কমিটির কাছে ওই ছাত্রী অভিযোগ জানিয়েছেন, দ্বিতীয় বর্ষের দুই ছাত্র এবং তৃতীয় বর্যের এক ছাত্র তাকে ৪০০০ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। অভিযুক্ত ৩ ছাত্রই পলাতক।
এই বিষয়ে কোনও পুলিশি অভিযোগ দায়ের করেননি ওই ছাত্রী। বরং বিশ্ববিদ্যালয়ের কমিটিতে এই বিষয়ে অভিযোগ জানিয়ে বাবার সঙ্গে শান্তিনিকেতন ছেড়ে চলে যান ওই ছাত্ রী।
ঘটনাটি ঘটেছে ৮ অগস্ট। ছাত্রী অভিযোগ দায়ের করেছেন ২৬ অগস্ট। বাবা আসার পরেই সে অভিযোগ জানায়। ছাত্রীর বাবা জানিয়েছেন, এই ঘটনায় এতটাই ভয় পেয়ে গিয়েছিল তাঁর মেয়ে যে একদিনের জন্য হাসপাতালে তাকে ভর্তিও রাখতে হয়েছিল। ছাত্রীর বাবা অবশ্য এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, এই গোটা ঘটনাটি উড়িয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকী তাদেরকে পুলিশের কাছে না যাওয়ার জন্য বারবার জোর দেওয়া হচ্ছে।
ছাত্রীর বাবা জানিয়েছেন, "বিষয়টিকে যে শুধু কম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তা না বিশ্ববিদ্যালয়ের তরফে আমাকে টাকা দিতে চেয়ে অপমান করা হয়েছে। ওরা আমায় টাকা দিতে চেয়েছিল, বলেছিল জামা-কাপড় কিনে নিতে।"
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত জানিয়েছেন, এই ঘটনার কথা আমি গতকালই জানতে পেরেছি। বিষয়টি যৌন হেনস্থা সংক্রান্ত কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিটির তদন্তে যা উঠে আসবে তার ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সুশান্তবাবু।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications