হাওড়ায় পাথর দিয়ে থেঁতলে খুনে নয়া মোড়, আটক তিন
চব্বিশ ঘণ্টা পরেও হাওড়ায় পাথর দিয়ে থেঁতলে খুনে বিষয়ে এখনও অন্ধকার পুলিশ। স্থানীয় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও, এখনও কোনও সূত্র মেলেনি। সিসিটিভি ফুটেজ দেখে সূত্র মিলাতে চাইছেন তদন্তকারীরা
চব্বিশ ঘণ্টা পরেও হাওড়ায় পাথর দিয়ে থেঁতলে খুনে বিষয়ে এখনও অন্ধকার পুলিশ। স্থানীয় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও, এখনও কোনও সূত্র মেলেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সূত্র মিলাতে চাইছেন তদন্তকারীরা।

২০১৬-র জুলাই মাসের পর ফের স্টোনম্যানের কায়দায় ফুটপাথবাসীকে খুন হাওড়ায়। এবারের ঘটনা হাওড়ারই রামকৃষ্ণ ঘাট রোডে। সকালে চাদর চাপা দেওয়া ছিল এক ব্যক্তির। বেলা বাড়ার পর সন্দেহ চাদরটি রক্ত মাখা থাকায় সন্দেহ হয় প্রাতর্ভ্রমণকারীদের। চাদর সরিয়ে দেখা যায় ষুবকের মাথা থেঁতলানো অবস্থায় সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। মৃতদের কাছেই প্রায় ৫০ কেজি ওজনের একটি পাথর পড়ে ছিল।
২০১৬-র জুলাইয়ে মধ্য হাওড়ার কদমতলার বিজয়ানন্দ পার্কে এক ব্যক্তিকে পাথ দিয়ে কুনের ঘটনা ঘটে। পরে পুলিশ তদন্তের মাধ্যমে মৃতেরই এক পরিচিত গ্রেফতার করে। হাওড়ার রামকৃষ্ণ ছাট এলাকায় যেখানে খুনের ঘটনাটি ঘটেছে, সেখানে প্রতিদিন রাতেই বেশ কয়েকজন রাত-ঘুমের জন্য আশ্রয় নেন। আশপাশ থেকে তিনজনকে আটক করা হলেও, তাঁরা এখনও সেরকম কোনও ক্লু দিতে পারেননি বলে জানা গিয়েছে।
কোনও বচসা কিংবা চিৎকারের শব্দ স্থানীয় ফুটপাথবাসীরা পেয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। রাত ৩ থেকে ৩.৩০-এর মধ্যে ঘটনাটি ঘটেছে বলে অনুমান। খুনের স্থানের একদিকে সিসিটিভি রয়েছে। তার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
স্টোনম্যান কায়দায় খুনের ঘটনা মনে করিয়ে দেয় কলকাতায় নয়-এর দশকে ফুটপাথে একই কায়দায় খুনের ঘটনা। নয় মাসে তেরোজন হয়ে যান। দুদশক আগে হাওড়াতেও একই কাণ্ড ঘটেছিল।












Click it and Unblock the Notifications