নিজামুদ্দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্য জামাত-ই-ইসলামের সহসভাপতি
নিজামুদ্দিনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য জামাত ইসলামের সহসভাপতি সাদাব মাসুম। তিনি অভিযোগ করেন জমাতের নামে বদনাম করার জন্য পরিকল্পনা করাহচ্ছে। সাম্প্রদায়িক রং লাগিয়ে জামাতকে বদনাম করার একটা পরিকল্পনা শুরু হয়েছে বলে জানান রাজ্যের এই জামাত নেতা।

তিনি বলেন করোনা নিয়ে সারাবিশ্ব চিন্তিত। করোনার যুদ্ধে দেশের ও রাজ্যের চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করছে। সেইসব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের পাশে জামাত রয়েছে বলে শনিবার কলকাতায় জানান রাজ্য জমাতের সহসভাপতি। তিনি আরও বলেন, আমরা চিকিৎসকদের শুভকামনার জন্য আল্লার কাছে দোয়া চাইছি। কিন্তুু রাজ্যের কয়েকজন চিকিৎসক তাদের সংগঠনকে নিয়ে সামপ্রদায়িক কথা বলছেন বলে পাল্টা অভিযোগ করেন সাদাব মাসুম।
প্রসঙ্গত, নিজামুদ্দিনের ঘটনা নিয়ে জামাতের নিন্দায় অনেকেই দেশজুড়ে মুখর হয়েছিলেন। কেন লকডাউন না মেনে তারা জমায়েত হয়েছিলে তা নিয়ে অবশ্য মন্তব্য করতে রাজি হয়নি সাদাব মামুন।












Click it and Unblock the Notifications