৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট, অমিত মিত্র নয়, পেশ করতে পারেন পার্থ চট্টোপাধ্যায়
৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট, অমিত মিত্র নয়, পেশ করতে পারেন পার্থ চট্টোপাধ্যায়
মানুষের বিপুল রায়ে ফের ক্ষমতার মসনদে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় ফিরেই ইতিমধ্যে দেওয়া কথা রাখতে চলেছেন। তবে মানুষের রায়ে সরকার গঠনের পরেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে বিধানসভায়। একাধিক ক্ষেত্রে বরাদ্দ হতে পারে। জানা গিয়েছে, আগামী ২রা জুলাই থেকেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এরপর গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে।

অন্তবর্তী বাজেট পেশ করেন মমতা
চলতি বছর বিধানসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী অন্তবর্তী বাজেট পেশ করা হয়। ভোটের আগে যতদিন সরকার আছে সেই একটা বাজেট তৈরি করা হয়। আর সেই বাজেট পেশ করেন মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর অসুস্থ ছিলেন অমিত মিত্র। সেই কারণে কার্যত নজিরবিহীনভাবে বাজেট পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যপালের অনুমোদন নিয়ে এই বাজেট পেশ করা হয়।

অসুস্থ অমিত মিত্র
নতুন সরকার গঠন হয়েছে। তৃতীয়বারের মমতা সরকারের অর্থমন্ত্রী হয়েছেন অমিত মিত্র। কিন্তু এবারও তিনি অসুস্থ বাড়ি থেকে বসেই তাঁর দফতরের সমস্ত কাজ সামলাচ্ছেন। এই অবস্থায় বিধানসভায় এসে বাজেট পেশ করা তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে এবার কে পূর্ণাং বাজেট পড়বেন তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাজেট পড়বেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে।

বাজেট পেশ করতে পারেন পার্থ চট্টোপাধ্যায়
রীতি অনুযায়ী কেন্দ্রে কিংবা রাজ্যে বাজেট পেশ করে থাকেন অর্থমন্ত্রী। তবে সংবিধানিক নিয়মানুযায়ী, অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। রাজ্যপালের অনুমতি নিয়ে বাজেট পেশ করা যেতে পারে। এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে। তিনি একাধিক দফতরের মন্ত্রী। ফলে তাঁর নাম উঠে আসছে বলে খবর। পরিষদীয় মন্ত্রী হিসাবে তাঁর বাজেট পেশ করতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে এই বিষয়ে এখনও কোনও নির্দেশ তিনি পাননি বলে জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications